সংক্ষিপ্ত সংলাপ - ৬২ (শিশুর নয়নে রুপসী এ দেশ আমার)
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংক্ষিপ্ত সংলাপ - ৬১ (মানবতাবাদী দল)
: আম্মু, একি!
: নৌকা
: নৌকায় যাবো?
: হুমম
: ওমা...কি সুন্দর!
: এ্যাই..ই কিনারে যাবেনা
: আম্মু কী পাখি?
: চন্দনি শালিক
: কি স্মার্ট!
: হুমম
: শাপলা!
: হুমম
: বড় পাতাটা কী?
: শালুক পাতা
: ধরে টানি?
: না, পড়ে যাবে!
: তুমি ধরো আমাকে
: আম্মু ছিঁড়েনাতো!
: গভীর পানি, দেরীতে ছিঁড়বে।
: এ মা..! এ বুঝি দোয়েল?
: হুমম
: এত দ্রুত নাচে! বাহ্ সুন্দর তো!
: মা, দূরে এত গাছ?
: বাড়ী, গাছে ঘেরা
: এ বুঝি আমাদের গ্রাম?
: না আরো দূরে
: এত দূরের পরেও দূর আছে?
: হুম..মাঠের পরে গ্রামে, গ্রামের পরে মাঠ
: ঐখানে মানুষ আছে?
: হ্যা, মায়ার খনি বুকে লয়ে এরা মাটি'র মানুষ
: তুমি চিনো?
: হ্যাঁ
: তোমাকে চিনবে? আমাকে?
: এরা সবাই অতিথিপরায়ণ মামনি
: ওমা! এ কি?
: কলার ভেলা
: সব কিছু এত সুন্দর!
: হ্যাঁ মামনি, এ আমাদের দেশ, সুন্দর একটা দেশ।
৩-১১-০৮, ঢাকা
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন