somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্বা

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্বা দিবস কেউ বলছেন না, সবাই বলছেন আজ বাবা দিবস। কিন্তু আমরা ভাইবোনরা তো আব্বা ডাকি! মাকে বলি তুমি করে, আব্বাকে আপনি। সম্বোধন দেখেই আন্দাজ করা যায়, আব্বার সাথে আমাদের দূরত্বটা একটু বেশী, ভয়টাও।

আব্বা প্রাইমারী স্কুলের শিক্ষক। বাড়ী থেকে অনেক দূরে স্কুল। আমরা ঘুমে থাকতেই আব্বা রওয়ানা দিয়ে দিতেন স্কুলে। সন্ধার পর ফিরতেন ক্লান্ত হয়ে। অন্য মানুষের হাজার হাজার ছেলেমেয়ে গড়তে গিয়ে আব্বা নিজের ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি কোনদিনই নজর দিতে পারেননি। আমরা পড়াশুনা যা শিখেছি সব নিজে নিজে।

১৯৮৫/৮৬ সালের কথা, প‌্যানাসনিক এর ৩ ব্যান্ড রেডিও তখন সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স যন্ত্র। দুইটা সানলাইট ব্যাটারি দিয়ে চলে। বাসায় একটা ৬ ভোল্টের রিচার্জেবল ব্যাটারিও ছিলো, ভাইয়ার ক্যাসেট প্ল্যায়ারেরর। এই ব্যাটারিগুলো দুই ভোল্ট করে করে সেল আকারে থাকে (বর্তমানের আইপিএসএর ১২ ভোল্ট ব্যাটারির মত)। আমার মাথায় বুদ্ধ গেল, এই ব্যাটারি দিয়ে কিভাবে রেডিও চালাতে হয়। তার দিয়ে সরাসরি ৬ ভোল্টের কানেকশান দিলাম রেডিওতে। তখনও নেগেটিভ পজিটিভ বুঝি না। :) যা হবার তাই হলো, ধূয়ার কুন্ডলি। মাই ডেডিজ রেডিও ইউ ডেড। হাত পা ফ্রিজ হয়ে গেলো। সারা দিন যত ভয় ও উৎকণ্ঠায় কেটেছে তা লেখায় প্রকাশ করা যাবে না। আব্বা সন্ধায় এসে বিবিসি শুনতে যাবেন, গিয়ে দেখেন রেডিও চলে না। মা ভয়ে ভয়ে বল্লেন। গল্প লেখার জন্য লেখলে হয়ত বলা যেত, আব্বা তখন হু হু করে হেসে ওঠে বল্লেন, কই আমার ইঞ্জিনিয়ার পুলা কই। কিন্তু গল্পতো লেখছিনা তাই মনে যতদূর আছে অতদূরই বলছি। আব্বা আমাকে ব্যাটারির কাছে গিয়ে নেগেটিভ পজিটিভ দেখিয়ে দিলেন। আমার নন ইঞ্জিনিয়ার বাবা তার ভিবষ্যৎ কম্পিউটার ইঞ্জিনিয়ারকে আরো হয়ত অনেক কিছু শিখিয়েছিলেন। আজ আর তা মনে নাই। সম্ভবত এই প্রথম বুঝলাম যে আব্বাকে ভয় পাবার কিছু নাই।

আব্বার হাতে মাইর খাওয়া বলতে একবারের স্মৃতিই মনে পড়ছে। ইকোনো ডি.এক্স কলম তখন নতুন নতুন বের হয়েছে। ইকোনো কলাম ৩ টাকা, ইকোনো ডি.এক্স তিন টাকা পঞ্চাশ পয়সা। আমার খালাতো ভাই সৌরভ ভাই আমাদের বাড়ীতে থেকে ডিগ্রি পড়তেন তখন। তিনি দুইটা কলম নিয়ে আসলেন। নীল কালির ইকোনো ডিক্স। আহারে এত সুন্দর কলাম হয়! ভদ্রভাবে একটা কলাম চাইলাম। তিনি দিলেন না। এর পর আআআআআ... করে একটা বিখ্যাত চিল্লান দিতে পারতাম তখন, এই চিল্লান দিয়ে চাওয়া শুরু করলাম। আব্বা এসে বল্লেন সন্ধায় বাজারে গেলে নিয়ে আসবেন। কিন্তু আমার তখনই চাই, এবং এইটাই চাই। সৌরভ ভাই দিলেন না। ফলাফল - কয় এক মন ওজনের কি যেন গাল ছুঁয়ে চলে গেল। দুনিয়া ভূঁ ভূঁ করে ঘুরতে লাগলো।

তখন আর একটু বড় হয়েছি। সম্ভবত ক্লাস সিক্স এ পড়ি। ভোর বেলা কি নিয়ে যেন হইচই শুরু করেছি। আব্বা দূরের ঘর থেকে দিলেন ধমক। আত্মসম্মানে লাগলো, বাড়ী থেকে বের হয়ে গেলাম। ফিরলাম, দূপুরের পর। সম্ভবত এই প্রথম সাংসারিক কাজে আমার আব্বা স্কুলে না গিয়ে সারা দিন তার অভিমানী ছেলেকে পথে পথে খুঁজলেন। বাড়ী ফিরে আব্বাকে কাঁদতে দেখে নিজের কাছেই লজ্জা লাগছিলো, ছিহ্ বড়দর কাঁদতে হয়!

এখনকার দিনের কথা। আমার মা পর পর দুই বার কোমায় ঘুরেও বেঁচে আছেন। অনেক অনেক অসুস্থ। আব্বাকে ফোন দিলেও সবার আগে মা'র কথা জিজ্ঞাসা করি। এখনো আব্বাকে আপনি করেই ডাকি। আজ ফোন দিলাম, যতটা সম্ভব গলাটা নরম করে আব্বা করে ডাক দিলাম। আব্বাও বল্লেন, আব্বা...। আব্বা সমসময় আমাকেও আব্বা ডাকেন। বল্লাম, আব্বা আজতো বাবা দিবস। আব্বা হাসি দিয়ে বল্লেন, এই দিনে কি করে? আমি হাসি দিয়ে বল্লাম আব্বা আমিতো জানিনা। আজকেও বলতে পারলাম না, বাবা তুমি বটবৃক্ষ, তোমাকে অনেক ভালোবাসি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×