somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিএসবি নিউজ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিসেম্বার মাস, ২০০৬।
একটা ফোন আসলো
- জাহাঙ্গীর হোসেন বলছেন?
- জ্বি বলছি।
- আগামী দিন আপনার একটা ইন্টারভিউ আছে।
- ভাই আমি তো কোথাও রেজিওমি দেই নাই! ইন্টারভিউ আসলো কোত্থেকে?

ঘটনা হলো, তখনো আমার অনার্স শেষ হয় নাই। আর দুইটা সফ্টওয়্যার ফার্ম চালাচ্ছি। পাঁচ বন্ধু মিলে দেওয়া সফ্টওয়্যার ফার্ম আলটেরিয়াস (http://www.ulterious.com) আর বড় ভাইয়ের ইউএস থেকে ফান্ডে চলা টেকসি (http://teksea.com)। তাই কোথাও রেজিওমি দেওয়ার প্রশ্নই আসে না।

যাই হোক, ভদ্রলোক বল্লেন, ভাই আমরা ইউনিভার্সিটিগুলোতে গিয়েছিলাম মেরিট হান্টিং এর জন্য। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আপনার নাম প্রপোজ করা হয়েছে। এই কথা শুনে একটু খুশি খুশি লাগলো। তার মানে মেধা শিকারীর লিষ্টে আমার নাম আছে!

গেলাম ইন্টারভিউ দিতে। অফিসের ডেকোরেশন, স্মার্টনেস দেখে মুগ্ধ হয়ে গেলাম। কেন জানি মনে হলো, এই জায়গাটায় আমি আপন হয়ে যাবো।

ইন্টাররভিউতে এমডি স্যার, ম্যাডাম দুইজনই খুব আগ্রহ নিয়ে এটা ওটা জিজ্ঞাসা করছেন। আমাকে প্রশ্ন করে ঠেকানো তাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো, তারা যা চাচ্ছেন তা আমি করতে পারবো কি না তা যাচাই করা। অনেক্ষণ প্রশ্নোত্তর দিয়ে পরে হাসি দিয়ে বল্লাম
- ম্যাডাম, আপনি যদি বলেন এমন একটা সফটওয়্যার বানান যেন মনিটরটা এই টেবিল থেকে ওই টেবিলে চলে যায়। তাহলে সরি, তা পারবো না। এ ছাড়া লজিক্যাল যে কোন কিছু তৈরী করতে বল্লে, রিয়েজনএবল টাইম দিলে তা তৈরী করা সম্ভব।
ব্যাস, এই সহজ একটা কথায় আমাকে তাদের পছন্দ হলো। বল্লেন, কবে থেকে জয়েন করতে পারবেন? আমি ডিটেইলস বল্লাম। এখনো যে থিসিস বাকী তা ও বল্লাম। এমডি স্যার হেসে বল্লেন, থিসিস বাকী থাকলে জব করতে কোন সমস্যা হয় না। সপ্তাহে একবার ভার্সিটি গেলেই হয়। অফিস থেকে ভার্সিটি যাবেন, সমস্যা কী?
কোন সমস্যা দেখলাম না। জয়েন করবো ওয়াদা দিয়ে চলে আসলাম নিজের অফিসে।

অফিসের লোকজনদেরকে বলেই গিয়েছিলাম ইন্টারভিওতে। হাসি মুখে যখন অফিসে ঢুকলাম তখন আমার অফিসের কলিগরা যে যার মত চেয়ার ছেড়ে বারান্দায় চলে গেলো। আমি এর পিছনে, ওর পিছনে ঘুরছি। কেউই আমার সাথে কথা বলছে না! বারান্দায় গিয়ে দেখি দুই একজন মন খারাপ করে দাড়িয়ে আছে, আর অন্যরা কাঁদছে। আমি বল্লাম, আরে ভাই এইটা তো আমার নিজের অফিস! আমি তো ফাঁকে ফাঁকে আসবোই। আর সন্ধার পরেও তো আসবো। তবু আমাকে ফুল টাইম আর অফিসে পাবেন না এই ভেবে যারা কেঁদেছিলেন সেইদিন তারা এখনো কি আমাকে এতোটা ভালো বাসেন?

সবাইকে কাঁদিয়ে সিএসবি নিউজে জয়েন করেছিলাম। সেই সিএসবি নিউজ থেকে নিজে কেঁদে বের হয়ে গেলাম আজকের এই দিনে। ৬ সেপ্টেম্বার, ২০০৭ ছিলো সেই দিন। সব প্রতিষ্ঠান বন্ধ হলেই কি এম্পলয়ীরা এমন করে কাঁদে? নাকি সিএসবিকেই আমরা সবাই এতটা ভালো বেসেছিলাম?
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×