somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনেশুনে...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খারাপ ব্যবহার করলাম একটু আগে এক অপরিচিতের সাথে। আশ্চর্য, আমার কাছে এতে একটুও খারাপ লাগছেনা!

গোবর জিনিসটা আসলে গু ছাড়া কিছুই না, হোক সে গরুর। কিন্তু এই গু দিয়েও প্রাকৃতিক সার হয়, গ্যাস হয়, জ্বালানি হয়, হয় আরো অনেক ভালো কাজ। আমার আজকের এই খারাপ ব্যবহারটারও নিশ্চয়ই এমন কোন একটা ভালো আউটপুন হবে। এই ভেবেই খারাপটা লাগছেনা।

আমি নিজে তো ফেরেস্তা না। ফেরেস্তা হলেও আর দোষে-গুনে মানুষ হয়ে দুনিয়ায় আসতাম না। সৃষ্টিকর্তার আরশের কোন এক কোনায় বসে হয়ত তসবি জপতাম। দোষ আমার আছে, পাপ আছে, ভুল আছে। কিন্তু এই দোষ, পাপ, ভুলগুলোর জন্য আমি গর্বত না, আমি অনুতপ্ত। এমন অনেক ভুল আছে যেগুলো পিছনে গিয়ে শুধরে আসা সম্ভবনা। কিন্তু ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয় সে চেষ্টাটা করে যাই। নিজের ভুলে, অন্যের ভুল থেকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা আছে। আর এই চেষ্টাটার জন্য আমি গর্বিত। এমন একটা চেষ্টা হয়ত ছেলেটার মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি, তাই আজকের খারাপ ব্যবহারের জন্য আমি অনুতপ্ত না।

ফেসবুকে একটা মেসেস আসলো, এরকম পিকচারে লাইক দেওয়া উচিত ভাইয়া। আমি তার ছবিগুলো দেখলাম। বেশ বড় বড় মানুষের সাথে ছবি আছে। ক্রিকেটার, এক্টর কোন কিছুই সেই লিষ্ট থেকে বাদ নাই। আমি তার সাথে মজা করে বলতে পারতাম, একেকটা ছবিতে কয়টা করে লাইক দিতে হবে বলেন, অতটা ক্লিক করি। কিন্তু কেন জানি, একেবারে কেন জানি মনে হলো - এত এত বড় মানুষদের কাছে গিয়ে ছবি তুলার সুযোগ যার হয়েছে সে লোক নেয়াৎ ছোট না। তবে এমন একটা লোক আমার মত অপরিচিতের কাছে লাইক ভিক্ষা করবেন কেন? ফোন নাম্বার চাইলাম, তিনি দিলেন।

ছেলেটা ক্রিকেটের ন্যাশানওয়াইড কি যেন লিগ ফিগে খেলে। আমি খেলা অতটা বুঝি না। কিন্তু এতটুকো বুঝলাম, ভালো খেলে। আবার পড়াশুনাও করছে, পলিটিক্যাল সাইন্সে। ভাবলাম, ক্রিকেটার না হয়ে যদি পাশ করে পররাষ্ট্র মন্ত্রনালয়ে চাকরী পায়; তাহলেতো ভিক্ষাবৃত্তি দিয়ে দেশ ডুবাবে। বাংলাদেশের ভিক্ষার দিন বহু আগে শেষ হয়ে গেছে। এখন আমাদের অর্জনের দিন। তাকে বল্লাম, ভাই বড় বড় মানুষদের সাথে আপনারে আমি দেখছি। নিজে আপনি কত বড়? জিজ্ঞাসা করলাম আমাকে চিনে কি না? উত্তর দিলো, না চিনে না। এমনকি আমার প্রোফাইল পিকচারও সে দেখে নাই কোন দিন। বুঝলাম, সে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাইছে তার ছবিতে লাইক পাওয়ার জন্য। আর আমি একসেপ্ট করছি পাঠক বাড়ানোর জন্য। দুইজনেরই উদ্দেশ্য আছে।

খারাপ ব্যবহার বলতে, তাকে যা বলেছি তা হলো - ভাই ভিক্ষাবৃত্তি ছাড়েন। আপনি শিক্ষিত, খেলোয়ার মানুষ। নিজে বড় হন, মানুষ এমনিতেই লাইক দিবে। আর লাইক ফাইক রিকোয়েষ্ট করে পাওয়ার জিনিস না। আমি আনফ্রেন্ড করলাম আপনাকে। তবে তা অবশ্যই সেই দিনের আশায়, যেদিন আমি আপনারে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠিয়ে অপেক্ষা করবো, আপনি একসেপ্ট কবে করবেন।

ছেলেটা ভয়ানক মন খারাপ করেছে। দেখি এই লেখাটা তাকে ইনবক্স করে দেই। তবু তার মন খারাপটা প্রেরনা হিসাবে কাজ করে কি না। যদি তাতেও তার মন ভালো না হয়, তবে আমি দুঃখিত। সে যা আছে তা থাকবে ভেবে কষ্টটা তাকে দেইনি। সে যা হবে তা ভেবে কষ্টটা দিয়েছি। ভালো থেকো ভাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×