হুমায়ূন আহমেদের মৃত্যুর পর মনে হয়েছিলো-
আয় হায়, হিমু মিসির, আলী তাদের কী হবে? হুমায়ূন আহমেদের আত্মার মুক্তি মানে তো হিমু, মিসির আলী চিরদিনের জন্য বন্দী হয়ে যাওয়া!
হিমু আর রাতের ঢাকার পরিচিত রাস্তায় হেটে বেড়াবে না? মিসির আলী আর তার মেসের চেয়ারটাতে রোগা শরীরটা নিয়ে বসে থাকবে না!
-০-
ম্যাগগাইভারের সব কয়টা পর্ব আমার কাছে আছে। বন্ধুপ্রতিম কলিগ ফারমিদি ভাই তা আমাকে দিয়েছিলেন। একে একে সব কয়টা পর্ব দেখলাম। সাত নাম্বার সিরিজের শেষ পর্বটা যখন দেখলাম তখন শেষে দেখি ম্যাগগাইভার বলছেন, দিস ইজ রিচার্ড ডিন এন্ডারসার, অন বিহাব অফ...।
ঠিক তক্খনই মনে হলো, আয় হায়, ম্যাগগাইভারকে আর দেখতে পাবো না! পরে রিচার্ড ডিন এন্ডারসার অভিনিত অন্য অনেক সিরিজ দেখলাম ইউটিউবে কিন্তু পরিচিত চেহারার সেই মানুষটাকে আর আপন মনে হলো না কিছুতেই!
রিচির্ড ডিন এন্ডারসানের অনেক সাক্ষাতকার দেখলাম কিন্তু ঐ ম্যাগগাইভারকে কিছুতেই খোঁজে পেলাম না কোথাও। এখন দেখি বেটা বুড়ো হয়ে গেছে। কণ্ঠটা সেই একই আছে। কিন্তু সেই ম্যাগগাইভারকে আর কোথাও পাইনা।
-০-
আসল মানুষগুলোর প্রতি আমার মায়া কম। তাদের তৈরী করা চরিত্রের জন্যই আমার এত মায়া!
মাঝে মাঝে ভয় হয়, আমার আশপাশের মানুষগুলোর আচরণটাকেই হয়ত আমি বেশী প্রাধান্য দেই, তার ভিতরের মানুষটাকে অতটা দেই না। মায়াটা সার্বজনীন হওয়া দরকার, খুব দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


