ভাঙ্গাচুড়া রাস্তায় রিক্সায় উঠছি। সাথে আছে গিন্নি আর প্রিয়। রাস্তায় এক হাটু পানি। এর উপর একটু উচা নীচা পাইলেই আমার পেট কামুর দিয়ে উঠে। রিক্সাওয়ালা কিছু বলার আগেই গিন্নি বলে
- মামা নামা লাগবো?
একটা সেকেন্ড অপেক্ষা না করেই আমার দিকে তাকায়ে বলে
- এ্যাই নামো।
আমি লক্ষী ছেলের মত নামি। ভাঙ্গা পার হয়ে আবার রিক্সায় উঠি। একবার উঠতে গিয়ে আমার কনুই লাগলো গিন্নির কপালে। গিন্নি অবাক হয়ে বল্লো
- তুমি কি ইচ্ছা কইরা এই খুঁচাটা দিলা!
আমি ততোধিক অবাক হয়ে বল্লাম
- ইচ্ছা কইরা কেন দিবো?
গিন্নি বিরক্ত হয়ে বল্লো
- দেই, তোমারে এমন একটা ব্যাথা দেই? দিয়া দেখাবো কেমন লাগে?
আমি মিন মিন করে বল্লাম
- তার আর কি দরকার? দশটা সেকেন্ড কথা বলো, এতেই তো হবে।
এত মিনমিন করা কথা যে গিন্নি শুনে ফেলবে তা বুঝি নাই। খেপে গিয়ে বল্লো
- আহাহাহ তোমার কথা দিয়া তো মধু পোকা ঘুরে। খালি মধুর বদলে হুল ফুটায় এই যা পার্থক্য।
আমি মনে মন ওয়েট করছি, কখন আমাকে উচা নীচা ছাড়াই বলবে
- নামো, রিক্সা থেকে নামো।
রাস্তায় এখন আর এক হাটু পানি না। এক কোমড় পানি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


