নতুন দাড়োয়ান। বিনয়ী, ভদ্র হাসি। বোনাস হিসাবে তার ছোট্ট একটা মায়াবী মেয়েও আছে। আজকে অফিসে আসার সময় দেখি বেচারী গেট ধরে দাড়ায়ে আছে। জিজ্ঞাসা করলাম
- কি রে বেটি মন খারাপ কেন?
তার বাপ জবাদ দিলো
- স্যার ওর জ্বর আসছে।
কপালে হাত দিয়া দেখি কপালটা হালকা গরম। বিশটা টাকা হাতে দিয়া বল্লাম
- নে রে মা, চকলেট খাইস।
গাড়ীতে উঠার পর বাইরে তাকাইলাম। দেখি, বাপ বেটি দুইজনেই আমার দিকে তাকায়ে আছে। মেয়েটার জ্বরের মুখে হাসি। আর বাবার মুখ জুড়ে আনন্দ। বাপের এই আনন্দটা আমি এখন বুঝি। আমার প্রিয়কেও যদি কেউ আদর করে কোলে নেয়। প্রিয়'র দিকে কেউ একটু আদরের, ভালোবাসার দৃষ্টিতে তাকায়। এমনকি প্রিয়'র খবরাখবর নেয়। তখন আমার চোখে মুখেও ঠিক এমনই একটা আনন্দ থাকে।
যাদের সন্তান আছে, তাদেরকে তাল পরিমান দিতে হয় না। তাদের সন্তানদের তিল পরিমান দিলেই বাবা, মা খুশি। সে আদরই হোক আর কোন গিফ্টই হোক, কথা একই।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



