somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি না থাকলে এত কষ্টের কাজগুলা আমারই করা লাগতো...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজের লোক টিকে না। এই দোষ পড়লো আমার উপর! আমি আসমান থেকে পড়লাম। আপাকে বল্লাম
- আমি সবচেয়ে বেশী আদর করি। সবচেয়ে কম কাজের অর্ডার দেই!
আপা আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বল্লো
- এইটাইতো দোষ। এত নমঃ নমঃ করস দেইখ্যাই এরা একটা সময় ফ্যামিলি মেম্বার ভাবা শুরু করে। তখন আর অর্ডার শুনে না।

আপা'র উপর দিয়ে কাজের সমস্ত চাপ যাচ্ছে। তার মিজাজ যথেষ্ঠর উপরে খারাপ। মুখ দিয়া পুরা ডাহুক পাখীর বিষ ঝড়া শুরু করলো। আমাকে অপমান করে বল্লো
- বাসায় আইসক্রিম আনলে, আগে ওরটা দেও। ঘুম পাইলে, ঠিক আছে যা তুই ঘুমা। শরীর ভালো না লাগলে, ঠিক আছে আজকে রান্না করা লাগবো না। এমন তোয়াজ করলে, এই সংসারে কোন কাজের লোক আইসা টিকবো না।

এরপর শুরু হইলো, পাশের ওমুকের বাড়ী, তুমুকের বাড়ীর উদাহরণ।
- ওমুকদের বাড়ীতে কাজের মাইয়াদের আলাদা প্ল্যাটে খাইতে দেয়। সবার খাওয়া শেষ হইলে এর পরে যা থাকে তা দেয়। আর চড় থাপ্পরতো দেয়ই। আবার সোফায় বইসা টিভি দেখা! এরাই ঠিক আছে। এদের বাসায় কাজের লোক টিকে।

অনেক খোঁজাখুজির পরও আর কাজের লোক পাওয়া গেলো না। আমি মহা খুশি। ঘরে নিজের কাজগুলা আমি নিজে করি। অন্য কাজেও সম্ভব হইলে হাত লাগাই। সবাই নিজের কাজটা নিজে করে ফেল্লেই হয়। শুধু শুধু একটা মানুষ দাসত্বের মালা গলায় দিয়ে কেন আমার ঘরে কাজের লোক হিসাবে থাকবে?

এত এদ অনলাইন ব্যবসা হচ্ছে দেশে। কেন একটা হাউজ এসিষ্টেন্ট সাপ্লায়ারের ব্যবসা শুরু হইতে পারে না? মানুষজন একটা ফরম ফিলআপ করে দিবে। কাপর ধোয়া, তরকারী কাটা, ঘর মোছা ইত্যাদি টাইপ। কোম্পানী থেকে লোক গিয়ে এই কাজগুলো করে দিয়ে আসবে। ব্যাস্ একটা সিষ্টেমে পড়ে গেলো বিষয়টা।

শাহাদাত জাতীয় দলের ক্রিকেটার হয়েও এত বড় অমানুষ! এত ছোট একটা মেয়ের পেটে কেউ লাত্থি দেয়? হ্যাপির নাকি পিঠে, হাতে, পায়ে ফ্র্যাকচার। তার মানে কতটা অত্যাচার করেছে তার উপর? আরে, কাজের লোক মানে তো সে আমার গোলাম না! সে আমারই মত একজন দেশের নাগরিক। তার ভোটে আর আমার ভোটে কোনই তফাৎ নাই। তবে হ্যাঁ, একটা জায়গায় তফাৎ আছে। সে মানুষ। আর শাহাদাতের মত মনিবগুলা অমানুষ।

আমি সেই দিন খুব দূরে দেখি না। যেই দিন বাসায় যে লোকটা কাজ করবে, তার পিঠে আমরা হাত বুালায়ে বলবো, তুমি না থাকলে এত কষ্টের কাজগুলা আমারই করা লাগতো। আহারে কত কষ্ট করে তুমি নিজে তা করে দিলে। তোমাকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×