শিউলি ফুল কুঁড়াই
ভোরের বাতাসে দামি পারফিউম ছড়িয়ে
ভদ্রমহিলা হনহন করে মর্ণিং ওয়াক করে চলে গেলেন।
পর্কের শেষ মাথা ঘুরে তিনি আবারো পাশ দিয়ে গেলেন
পারফিউমের গন্ধ কি শরীর ভেদে এত সুন্দর হয়!
শিউলি ফুল,
ফুল কুঁড়ানো মানুষ
কোন দিকেই তার কোন আকর্ষণ দেখা গেলো না।
তিনি কি কারো শিউলি ফুলের জন্য কোনদিন
অপেক্ষা করতেন? অথবা এখনো করেন?
নাকি সব ফুলই কবিতার মত
ললনাদের জন্য জন্ম, ললনাদের বড্ড অবহেলা পেতে!
৩১/১০/২০১৫, ঢাকা।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



