রাতের স্মৃতিগুলো লেখা শুরু করেছি। কামাইরা খাল এর পুল জায়গাটা বহুবার স্মৃতি কথায় এসেছে।
এবার এই পুল এর সাথে রিলেটেড একটা দিনের স্মৃতি'র কথা বলি।
গ্রামে'র মারাত্মক মেধাবী ছাত্রগুলা সাধারণত গরীব ঘরের ছেলে হয়। এদের জীবন চলে অন্যের বাড়ীতে লজিং মাষ্টারি করে। এই ছেলেটাও এমনি একজন। সারা রাত জেগে পড়াশোনা করতো, নোট তৈরী করতো। সকাল বেলা স্কুলে যাবার পথে, কামাইরা খালের পুলের উপর সে দাঁড়াইতো। সারা রাত জেগে তৈরী করা নোটগুলা ছিড়ে ছিড়ে নীচে বহমান পানিতে ফেলে দিতো। তার জ্ঞান অন্য কাউকে দিতে তিনি নারাজ।
তার বয়স চল্লিশেও বেশী। তিনি এখনো লজিং মাষ্টারিই করেন।
-০-
আমি নবায়নযোগ্য শক্তি নিয়ে পড়াশোনা করছি আজকাল। এক ভদ্রলোকের সাথে এই নিয়ে একদিন কথা উঠলো। তিনি ঘন্টা খানেক সময় নিয়ে আমাকে তার সমস্ত রিসার্চ দেখাইলেন। তার সমস্ত ডকুমেন্ট দিয়ে দিলেন। কাগজে, কলমে আঁকাআঁকি করে তার দুই দশকের জ্ঞান সংক্ষেপে আমাকে বুঝিয়ে দিলেন।
এই ভদ্রলোক অনেক বড় একটা পাওয়ার কোম্পানীর এমডি।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



