somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পের পর মূল কথা

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে একটা গল্প বলতেই হবে। এরপর মূল কথা।

রাজা'র ছেলের আঙটি চুরি গেছে। তার সাথে ছিলো দুই বন্ধু, উজির পুত্র আর কোটাল পুত্র। দুই বন্ধুকে ধইরা প‌্যাদানি দিলেই আঙটিটা বের হবে, নিশ্চিৎ। কিন্তু রাজকুমার ভদ্রমানুষ। তিনি তা করতে চান না। আবার চোর না, এমন বন্ধুটাকে মনেও কষ্ট দিতে চান না। তিনি একটা বুদ্ধি বের করলেন।

রাজপুত্র দুই বন্ধুকে নিয়া আড্ডায় বসলেন। বললেন
- দোস্ত একটা গল্প বলি শোন। এক দেশের রাজা খুব দয়ালু। এই দেশের রাজকন্যা সখীদের সাথে বনে গিয়া গেলো হারাইয়া। রাতের অন্ধকারে তারে ধরলো মুখুশধারী ডাকাতের দল। রাজকন্যা বললো, আমি ওমুক দেশের রাজকন্যা। রাজার নাম শুনে ডাকাত দল বললো, রাজকন্যা তোমার কোন ভয় নাই, তুমি নির্ভয়ে বনে ঘুরে বেড়াও। তারপর রাজকন্যাকে ধরলো এক বাঘ। বঘকে রাজকন্যা বললো, আমি ওমুক দেশের রাজকন্যা। বাঘ বললো, রাজকন্যা তোমার বাপ খুব ভালো মানুষ। তোমাকে আমি খাবো না। তুমি নির্ভয়ে ঘুরে বেড়াও।

এতটুকু গল্প বলে রাজকুমার ধামলেন। এবার দুই দোস্তের দিকে ভ্রু নাচায়ে বললো, বলতো বাঘ আর ডাকাতের মধ্যে বোকা কে? উজির পুত্র বললো, দোস্ত বোকা হইলো বাঘটা। কারন মুখের সামনে খাবার পাইয়াও ছাইড়া দিলো! এবার কোটাল পুত্রের পালা। কোটাল পুত্র বললো, দোস্ত বোকা হইলো ডাকাত দল। অন্ধকার রাত, আবার মুখুশপড়া। এরা যদি ডাকাতি করলেও ধরা পড়তো না।

গল্পের আশর ভাঙ্গলো। সন্ধার সময় রাজকুমার গেলো উজিরপুত্রের তাবুতে। গিয়া বললো, হারামজাদা সারাদিন খালি খাই খাই করস। ভুঁড়িটা কত বড় করছস খেয়াল আছে? উজিরপুত্র মাথা চুলকায় আর হাসে। তারমানে সে খাওয়া দাওয়া কমাবে না। এবার রাজকুমার গেলো কোটালপুত্রের তাবুতে। গিয়া বললো, দোস্ত তোর কাছে যে আঙটিটা রাখছিলাম, এইটা দে। কোটালপুত্র তার পাজামা'র নাড়া'র সাথে আঙটিটা বাইন্ধা রাখছিলো। এইটা খুইলা দিয়া দিলো।
-০-

প্রিয় যে দড়জায় কলিং বেল পড়লেই দড়জার সামনে দৌড়ায়ে যায়, এইটা নিয়া একটা ষ্টেটাস দিলাম একটু আগে। গল্পের মূল বিষয়টা আমার কাছে ছিলো - প্রিয় ঐদিন ভাড়াটিয়া এক মহিলাকে ড্রেসআপের কারনে বুয়া বলে ফেলছে। অথচ একজন ফেসবুকে মেসেজ দিলেন
- তারমানে ঢাকায় আপনার নিজের বাড়ী আছে! ওয়াও লুক্রেটিভ।
আমি থতমত খেয়ে বললাম
- নিজের বাড়ী থাকাটা কি লুক্রেটিভ!

এবার তিনি মনে করলেন, হয়ত বোকামি করে ফেলছেন। তাই বুদ্ধি করে বললেন
- তার আগে বলেন, বাড়ীটা কি আপনার না ভাবীর?
আমি বললাম, বাড়ীটা ভাবীর হইলে কি ভাবী তখন লুক্রেটিভ হয়ে যাবেন? তিনি বললেন, হুম।

আমি তাকে বললাম
- এখন আপনি কী ভাবতেছেন? ভাবতেছেন, এমন জাপানি পুতুলের মত সুন্দর একটা মেয়ে, যার বাড়ী, গাড়ী আছে। তিনি আমার মত কদাকার দেখতে এবং সহায় সম্বলহীন একটা মানুষকে কেন বিয়ে করলেন?

তিনি কিছুক্ষণ সময় নিলেন। তারপর বললেন
- জানি না উনার ভাগ্যে কেন এমন হইলো :( । তিনিতো আপনার চাইতে অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন।

কিন্তু তিনি সান্ত্বনা আমারে একটা দিলেন। বললেন
- হয়ত আপনি লোক ভালো, তাই ভাবি মেনে নিয়েছে।

ভাবি না হয় মেনে নিলো। কিন্তু তিনি যে মেনে নিতে পারছেন না! এর কী হবে?
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×