+88022345 থেকে একটা কল আসলো। টেলিটকের অটো কল। এইসব কল কেটে দিলে আবার আসে। ভাবলাম ধরে, রেখে দেই; দিলাম। কতক্ষণ পর দেখি কল কাটে নাই এখনো! স্পিকার অন করে দেখি মহিলা বলেই যাচ্ছে
- দুই টাকায় সারা দিন শুনতে ১, ৭ টাকায় ৭ দিন শুনতে... চাপুন। ১৫% ভ্যাট এবং ৩% এসডি প্রযোজ্য।
বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে... লাইন আর কাটে না। ২০ মিনিট পার হইছে অলরেডি। সমস্যা হইলো, বউ এতক্ষণ লাইন বিজি পাইলে আবার কী না কী হয়।
ভালো কথা, বউ বাপের বাড়ী গেলে এইসব কলগুলা রাইতের বেলা কেন আসেনা! টাকা পয়সা কিছুই খরচ হচ্ছে না, মিহি কণ্ঠে নারী কণ্ঠ কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে... আহা, লাইফ ইজ বিউটিফুল।
(কত বড় আহাম্মক, অথর্ব হইলে এমন অটো কল ডিজাইন করে! এত দামি নেটওয়ার্কটা যে আনলিমিটেট টাইম বিজি রাখছে, তারজন্য তো এক পয়সাও ইনকাম হচ্ছে না! ওপস সরি, টেলিটকতো আবার আমাদের ফোন। আর আমাদের এইখানে তো সব সম্ভব...)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




