"এ্যাই ছেলে" বলে ডাক দিলেন বাংলার ম্যাম
ব্যাগ থেকে চিরুনী বের করে
আঁচড়ে দিলেন অগুছালো চুলগুলা।
মাথাটা একটু পিছনে নিলেন
ভ্রু কুঁচকে দেখলেন
চুলগুলো আবারো এলোমেলো করে দিলেন।
বললেন, অগুছালোই তোমাকে মানায়।
বিদায়ের দিনে ম্যাডাম তার মেয়েকে নিয়ে এলেন
"এ্যাই ছেলে" বলে ডাকলেন
চুলগুলো আরো অগুছালো করে দিয়ে বললেন
ভালো থেকো
আচ্ছা ম্যামের ডানাকাটা পরীটা কি
অগুছালো ছেলে পছন্দ করে না!
১/৩/২০১৬, ঢাকা।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



