প্রিয়'র মায়ের সাথে অর্ধযুগ পার করে ফেল্লাম।
কখনো ভালোবাসি টাসি বলা হয় না। অবশ্য ভালোবাসি কি না ফিলও করি না!
ডান হাত, বাম হাত এইগুলারে কি কখনো বলি যে হাতরে তোদেরকে খুব ভালোবাসি? বুকের ঠিক মাঝখানে ধুকধুক করে যে যন্ত্রটা আমারে বাঁচায়ে রাখছে তারেওকি এই সব বলা হয়?
তিনিও আছেন, এমনই অচ্ছেদ্য কিছু একটা হয়ে।
(আমার মত অথর্ব একটা মানুষকে নিয়ে যিনি ছয় বছর সংসার নামক জটিল যন্ত্রটা একাই চালাচ্ছেন। তিনি মোটেও সাধারণ কেউ না।)
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



