
"Do not wipe" কথাটা আগে ব্লেডের গায়ে লেখা থাকতো। তখন বানান করে করে শব্দ উচ্চারণ কিছুটা পারি। কিন্তু ডিকশেনারী খুঁজে এর অর্থ বের করা শিখি নাই। এলাকার এক ইংরেজী বিশেষজ্ঞরে জিজ্ঞাসা করলাম
- কাকু ওয়াইপ মানে কী?
তিনি নিশ্চিন্তে বলে দিলেন, ওয়াইপ মানে হইলো স্ত্রী লোক। কিন্তু আমারতো হিসাব মিলে না! আমতা আমতা করে বললাম
- কাকু, ব্লেডের নীচে ডু নট ওয়াইপ লেখা থাকে কেন?
তিনি হাত থেকে ব্রেডের কাগজটা নিলেন। মনযোগ দিয়ে পড়লেন। তারপর বললেন
- ঠিকই আছে, বেলেড ইস্তিরি লোকের ব্যবহারের জন্য না।
তারপর হাত মুখে দিয়া নখের কোনা চাবাইতে চাবাইতে দুষ্টু একটা হাসি দিয়া বললেন
- আর কোন প্রশ্ন করবা না ভাতিজা। সব সময় সব প্রশ্ন করতে অয় না, কিছু প্রশ্নের উত্তর নিজে নিজে পাইবা মনে কইরা অপেক্ষায় থাকতে হয়।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


