somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তনু ও স্বাধীনতা

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তনু হত্যার ইস্যুটা নিয়ে বলার আগে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেনতো স্বাধীনতা কারে কয়? একটু সহজ করে দেই। স্বাধীনতাকে কি নদীর সাথে তুলনা করা যায়? ইচ্ছামত কলকল করে বয়ে চললেন? অনেকটা তাই, স্বাধীনতা হইলো নদীর মত। তবে ঘটনা হইলো জায়গায় জায়গায় এই নদীতে ফারাক্কা বাঁধের মত বাঁধ দেওয়া থাকে।

আপনি স্বাধীন দেশের নাগরিক। সরকারের কোন ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলতে পারবেন? যে রাষ্ট্রের ভালো হবে ভেবে কথাটা বললেন সেই রাষ্ট্রই আপনাকে রাষ্ট্রদ্রোহের মামলায় জেলখানায় ঢুকাবে। যে বাহীনিগুলা আমাদের সুরক্ষার জন্য আছে, এই বাহিনীগুলার বিরুদ্ধে কিছু বলতে পারবেন? বলেই দেখেন না, ডিমের কতরকম ব্যবহার হইতে পারে তা টের পাবেন।

তনুকে রেপ করে খুন করা হইলো। কোথায়? সবচাইতে সুসজ্জিত একটা বাহিনীর এলাকায়। কোন মেইনষ্ট্রিম মিডিয়া কি পারছে এই নিয়া কিছু বলতে? খুব একটা পারে নাই, কারন স্বাধীনতার নদীতে বাঁধ পড়ে পড়ে শেষে এসে বলার মত স্বাধীনতা বলে কিছু থাকেনা।

স্বাধীনতার ঝান্ডা যাদের হাতে তারাও এই বিষয়ে চুপ। ধর্মের ঝান্ডা যাদের হাতে তারা অবশ্য চুপ না। তারা তনু হত্যাতে বেশ খুশি। চরিত্রহীন একটা মেয়ে, যে নাটক করে বেড়ায় তার পরিনতি এমনই হওযা উচিৎ। বিধর্মীর বানানো ফেসবুকটাই কেবল মানবতার কথাগুলা বয়ে বেড়াচ্ছে, তাও কবে বন্ধ করে দেওয়া হয় কে জানে!

এইসব রেপ, হত্যা'র ঘটনায় আমরা নিজেদের লাভেই প্রতিবাদ করি, বিচার চাই। লাভটা কেমন? শক্ত, দৃশ্যমান একটা বিচার হইলে আর কেউ এমন কাজ করতে সাহস পাবে না। তাহলেই কেবল নিজের আমার মা, বোন, মেয়ে, বন্ধুটাকে আর এমন নির্মম ভাগ্য বরণ করতে হবেনা। কিন্তু বিচার নিয়েও কোন কিছু বলা যাবে না, স্বাধীন দেশের নাগরিককে এই নিয়ে বলার স্বাধীনতাও দেওয়া হয় নাই।

আসলে আমরা স্বাধীন, ফাদিন কিছু না। আমরা ক্ষমতার হাতের পুতুল। তনুও একটা পুতুলই ছিলো। এমন পুতুল খামচায়ে ছিড়ে, আছড়ায়ে ভেঙ্গে ফেললে কিছু হয়না। বরং এই নিয়া কেউ মনের বেদনায় দুইটা কথা বললেই বিপদ। আইনের তখন হাজার ফাঁক তৈরী হয়ে যাবে। তনু মরে গিয়ে বেঁচে গেছে। এই নিয়া যারা কথা বলবে তারা কিন্তু ঐ ক্ষমতার হাত থেকে কিছুতেই বাঁচবে না।

স্বাধীন দেশের সরকার যে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দিতে হবে এমন কি কোন কথা আছে? কে জানে থাকলেও কাগজে হয়ত কোথাও লেখা আছে। তনুর মত যারা বেঁচে আছে তারা যেদিন নির্ভয়ে রাতে বিরাতে ইচ্ছামত সম্মানের সাথে ঘুরে বেড়াতে পারবে নিরাপত্তার সাথে। সেদিনই হয়ত আমরা স্বাধীন। মাইলস টু গো বিফোর উই আর ট্রুলি ফ্রিডম।

তনু হত্যার বিচার হোক এইটা চাই। এর চাইতেও বেশী করে চাই, তনু হত্যার বিচার যে পাগলগুলা চাইছে তারা যেন গুম, টুম হয়ে না যায়। তার সংখ্যাটা হয়ত এক তনুর চইতে অনেক বেশী হবে, এমন ভয় কেন জানি হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×