উপুর হয়ে বৃদ্ধ বয়সে কবিগুরু লেখতেন। একজন বললেন
- হেলান দিয়ে লেখা যায় এমন চেয়ার নিলেই হয়!
কবিগুরু হেসে বললেন
- এখন উপুড়হয়ে না লিখলে কিআর লেখা বেরোয়! পাত্রেরজল কমে তলায় ঠেকলেএকটু উপুড় তো করতেইহয়।
"আমার দেখা রাতগুলি" নামে একটা স্মৃতিচারণ লেখি মাঝেমাঝে। কেউ পড়ে না। তবু ছয়টা পর্ব মনে হয় লেখে ফেলছি। পাঠক বলতে আমাকে সহ দুই, তিনজন হবে। পাঠকপ্রিয়তা পায় নাই বলেই হয়ত লেখাটা আগাচ্ছে না। আজ ভাবলাম, একটা পর্ব লেখবোই লেখবো। প্রথমে বসে ট্রাই করলাম, লেখা মাথায় আসেনা। পরে উপর হয়ে ট্রাই করলাম, কাজ হয়না। ফ্ল্যাট হয়ে শোয়ে ট্রাই করলাম, না্হ কী লেখবো কিছুই মাথায় আসলো না।
কবিগুরু'র কথাইতো মনে হয় সত্যি! আমার লেখালেখির পাত্র মনে হয় এতদিন তলানীতে ছিলো। এখন একেবারে নি:শেষ হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




