somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকা মেয়ে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট গেলাম একবার। আমার এক কাজিন ভার্সিটিতে পড়ে, তার মেসে। একজন কাজিনের কানেকানে খবর দিলো
- আপনের কাজিনরে বাড়ীওয়ালার মেয়ে ডাকে।
আমার কাজিন অবাক, আমি অবাকের উপর অবাক। আমারে চিনে কিভাবে? আমার কাজিন খুবই স্মার্ট, সাবধান করে বললেন
- কথাবার্তা শুদ্ধ করে বলবি।

কথা কী বলবো, অবাক মানে তো যার বাক নাই। বাকরুদ্ধ হয়ে গেলাম। মোটাসোটা, ফর্সা একজন সুন্দরী। আমি তখন অনার্স ফার্ষ্ট ইয়ারে পড়ি। বালিকাও তাই। এখনের মত তখনো লাজুক ছিলাম। সরাসরি তাকাই না, আড় চোখে তাকাই। দেখি নাস্তার টেবিলে হরেক রকম আইটেম। খাবার নিতে বললেন, খাচ্ছি, এই বিষয়ে আমার লজ্জা একটু কম। কিন্তু কেন ডাকলেন, কী বলবেন কিছুই বুঝতেছিনা। একটু পর লাজুক হেসে বালিকা বললেন
- আপনিতো ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়েন, তাই না?
- জ্বী
- আর__ আমার বন্ধু।
- ও
- আচ্ছা ও কেমন আছে!

কণ্ঠ কাঁপাকাঁপা। কাঁপা কণ্ঠ কিছুক্ষণ পর থেমে গেলো। খাবার টেবিল থেকে মুখ তুলে বালিকার দিকে তাকিয়ে দেখি কাঁদছে। ফর্সা মুখে জায়গায় জায়গায় লাল লাল ছোপ। আমি বললাম
- হ্যাঁ তিনি ভালো আছেন। আমার সাথে গত সপ্তাহেও কথা হইছে।

হয়েছে না হলে হইছে বলায় আমার কাজিন আমার দিকে কিছুটা রুষ্ঠ হয়ে তাকালেন। আমি মিনমিন করে বললাম
- গত সপ্তাহেও হয়েছে, কথা হয়েছে।
এবার ছ এর উচ্ছারণ হইলো চ্ছ এর মত। কিন্তু বালিকার এই দিকে নজর নাই। বললেন
- অথচ আমার ফোন ধরে না। ঐদিন তার মেসের একজন ফোন ধরে বলতেছে, ওর নাকি টাইফয়েড, কথা বলা নিষেধ। আচ্ছা বলেন, টাইফয়েড কি গলার টন্সিল? আমিতো গলার টন্সিল অপারেশন করার পরেও নিয়মিত তার খবরাখবর নিতাম।

কথায় বলে, যাদের প্রেম করার অভিজ্ঞতা নাই, তারাই প্রেম বিষয়ে প্রেমকরুয়াদেরকে বেশী উপদেশ দেয়। উপদেশ দিয়ে বললাম
- ফোন করা থামায়ে দেন। টাইফয়েড ভালো হইলে এমনিই ফোন দিবো। আর ফোন না দিলে ভাববেন এই লাওয়ে বাঁশ হবেনা।

মেয়েটা সরল। আগেও দেখছি, মোটা মেয়েরা একটু সরল হয়। এই সরলতাটা অনেকটা বোকামী টাইপ। নাক, চোখের পানি মুছতে মুছতে বললেন
- এইটা হইতে পারেনা। ওর সাথে যখন লাষ্ট দেখা হয় তখন আমারে বলছে, পানি ছাড়া মাছের মত তাড়পাইয়া মইরা যামু তোমারে না পাইলে।
মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিচ্ছিলো। খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছিলো। কিন্তু সাহস পইলাম না। হুট করেই বললাম
- আচছা কোন আর__ এর কথা বলতেছেন? ঐযে কালোমত, শুকনা, মুচওয়ালা...। ইচ্ছা করে সবকয়টা জিনিস উল্টায়ে বললা। কারন ছেলেটা অন্য একটা মেয়ের সাথে চুটায়ে প্রেম করতেছে। এই কথা বলার মত পরিস্থিতি আমি তৈরী করতে পারি নাই।

কান্না থামানোর পর যে একটা হাসি হয়, এই হাসি কি এত সুন্দর! হাসি দিয়া বললেন
- না না না, ছিই এই আর__ কেন হবে? আমার আর__ ফর্সা, সামান্য মোটা (মুচকি হাসি)।
- ও আচ্ছা আচ্ছা ওই আর__? নাহ ওনারেতো কিছুদিন ধরে দেখি না!
আবার কান্না শুরু হইলো, আমার আর__ না জানি কেমন আছে টাইফয়েডে...।

এমন মিথ্যা আমি তখন থেকেই টুকটাক বলি। তারপরেও নিজেকে মিথ্যুক বলতে মন সায় দেয়না। হঠাৎ করেই গত প্রায় দেড়যুগ আগের কথা মনে হইলো কেন কে জানে! বেকুব মেয়েটা নিশ্চয়ই এখন দুই, তিন বাচ্চার মা। আর বাচ্চাদের বাপকে ঠিক এমনি ভালোবাসে...। ভালো থাকুক।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×