
Walton Primo RH কিনছিলাম একটা। সেই রকম কনফিগারেশন। অক্টাকোর প্রসেসর, ৮ জিবি রম। কয়দিন পর দেখি সফটওয়্যার ইনষ্টল করতে পারি না, জায়গা নাই! ঘটনা কী? জায়গা কেন থাকবে না? পরে দেখি, রম ৮ জিবি হইলে কী হবে, এপ্লিকেশন ম্যামরি ১.১ জিবি।
শুধু ফেসবুক, ভাইবারে সন্তুষ্ট থাকলাম। কিছুদিন পর দেখি ফেসবুকও জায়গা হয় না। কয়েক মাস পর দেখি এক জায়গায় টাচ করলে আরেক জায়গায় কাজ হয়। বুঝলাম দেশের ফোন মানেতো ঘরেরই ফোন। আর ঘরে থাকতে থাকতে গিন্নির স্বভাব পাবে, এইটাইতো স্বাভাবিক! ঘরেওতো বলি একটা, বুঝে আরেকটা, ঝগড়া হয় আরেকটা নিয়া। এইটা স্বাভাবিক ঘটনা হিসাবেই আমি ধরে নিলাম।
তবে ঘরে যে সুবিধা নাই, এই সুবিধা মোবাইলের ক্ষেত্রে আছে। Walton কে ড্রয়েরে রেখে একটা OPPO নিয়া নিলাম। OPPO নিয়া সুখেই আছি। আমার আর OPPO'র জন্য আপনারা সবাই দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৭ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



