দাঁত ব্যাথা এক লোকের। ঠান্ডা কিছু লাগলে এই ব্যাথা এমন ব্যাথা হয়! গাল ফুলে কারফু মাছের মত হয়ে যায়। দাঁত তুলতে ডাক্তারের কাছে গিয়ে বললেন
- ডাক্তার সাব, দাঁতটা তুলেন। কিন্তু ফালাইয়েন না। আমার কাছে দিয়েন।
টিস্যুতে প্যাচানো দাঁত নিয়া বাসায় আসলেন। আসার পথে রিক্সায় করে একটা বরফের চাই নিয়া আসলেন। বাথরুমে বরফের চাই রেখে, চাইয়ের মাঝে একটা ছিদ্র করলেন। ছিদ্র দিয়ে দাঁতটা বরফের মাঝখানে ফেললেন। চরম তৃপ্তি নিয়া বললেন
- নে, এবার দেখি তোর খেলা।
মাঝেমাঝে উল্টাটা করতে ইচ্ছা করে। এই দেশে জনগণ হইলো সব ব্যাথার কারন। সব জনগণকে অন্য কোন দেশে যদি ট্রান্সফার করা যাইতো। নেতা, আমলাদেরকে তখন বলতে পারতাম
- নেন, এবার দেখি নিজেরা নিজেদের সাথে কী করেন।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



