somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটা বিদেশ থাকে...

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটা বিদেশ থাকে। দেশে এসে দেখা করতে আসলো। জিজ্ঞাসা করলাম
- ঋণ আছে আর কোন?
হাসি দিয়া কয়
- নাহ ভাই। ঋনগুলা দিয়া পরে একটা জমিও কিনছি। তারপরে বাড়ীতে একটা ঘর উঠাইছি।
বললাম
- বাড়ীতে ঘর কেন? আগের ঘর কি বেশী খারাপ ছিলো?
আমতা আমতা করে কয়
- নাহ ভাই, মন চাইলো।
বললাম
- মন চাইলেও ফাও এমন জায়গায় টাকা ঢালবি না, যেখান থেকে কোন প্রফিট হয় না। স্বচ্ছলতা আসার পর বিলাসিতায় সমস্যা নাই। জমিতে ফসল হয়?
- হয় ভাই।
- গুড, এইটা ভালো জায়গায় ইনভেস্টমেন্ট হইছে। আরো ভালো হইতো বাজারে কোন দোকানের ভিটা কিনতে পারলে। ফসলে যা লাভ আসে, তার চাইতে বেশী আসে ভিটা'র ভাড়া। হাতে কোন টাকা আছে আর?

এতক্ষণে আসল কথায় আসলো, বললো
- ভাই হাতে লাখ তিনেক টাকা আছে, এইটা'তো খরচ হইয়া যাইতেছে কী করবো? কোন ব্যবসার আইডিয়া দেন।
বললাম
- ব্যবসাটা করবে কে? তুই'তো আবার বিদেশ চলে যাবি।
বললো
- ভাই, ব্যবসা দেখার'তো কেউ নাই। শুরু কইরা দিয়া গেলে হইবো না? বিদেশ গিয়া খোঁজ রাখলাম।
দীর্ঘশ্বাস ছেড়ে বললাম
- ব্যবসা অত সহজ না'রে। এক কাজ কর্ টাকা যা আছে সঞ্চয়পত্র কিনে রাখ। তিন লাখ টাকা'য় প্রায় হাজার তিনেক টাকা প্রফিট পাবি মাসে, এইটা দিয়ে মা'র হাত খরচের টাকাটা চলে আসবে সংসারের।

জিহ্বায় কামড় দিয়ে কয়
- ভাই এইটা সুদ, গুনাহ হইবো।
বললাম
- আইন মেনে স্বচ্ছল হওয়া অন্যায় না। আগে স্বচ্ছল হো, ঐ পর্যন্ত যা গুনাহ হবে, আমারে দিয়া দিস।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২
২১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×