somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহালঃ প্রত্যাশা পূরণ

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকের প্রসঙ্গ সালাউদ্দিন কাদের চৌধুরী, ওরফে সাকা। এই মানুষটিকে চেনে না এমন লোক খুজে পাওয়া সত্যিই কঠিন হবে বলে আমার মনে হয়। লোকটির জন্ম মগের মুল্লুক খ্যাত চট্টগ্রামের রাউজানে।পিতা ফজলুল কাদের চৌধুরী (ফকা) তৎকালীন মুসলিম লীগ এর প্রভাবশালী নেতা ও ষাটের দশকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও হয়েছিলেন। পিতার রাজনৈতিক পথকে অনুসরন করে সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনীতি শুরু করে মুসলিম লীগ এর ম্যাধমে। খুব দ্রুত সে চট্টগ্রামে ত্রাসের রাজত্ব গড়ে তোলে।

মুক্তিযুদ্ধের সময় সাকা চৌধুরি ও তার বাবা সরাসরি পাকিস্তানের পক্ষে অবস্থান করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নিষ্ঠুরভাবে হত্যা করে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহ, হাটহাজারীর আওয়ামী লীগ নেতা শেখ মুজাফফর ও তার ছেলে শেখ আলমগীর, এছাড়াও সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা চালায় এই মানুষরূপী সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার দলবল। তাছারাও তিনি মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের লোকজনকে ধরে এনে নিজের গুডসহিলের বাসায় আটকে রেখে নির্যাতন চালিয়েছেন।

মুক্তিযুদ্ধের পরবর্তী ১৯৭৫ সালের শেষের দিকে ষড়যন্ত্রের শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে রাজাকার, আলবদর ও কুখ্যাত ষড়যন্ত্রকারীরা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। এরই ধারাবাহিকতায় সাকা চৌধুরী জাতীয় পার্টিতে যোগ দিয়ে মূলধারার রাজনীতিতে ফিরে আসে। ১৯৮৬ সালে সে নিজ এলাকা রাউজান থেকে নির্বাচিত হয়। কিন্তু হুসাইন মুহাম্মদ এরশাদ এর জাতীয় পার্টি থেকে বহিষ্কিত হয়। পরে বাংলাদেশ ন্যাশনাল পার্টিতে যোগ দেয়। সেই থেকে রাজাকারের লেভাজ ঘুচিয়ে রীতিমত মুল ধারার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে। ১৯৭৯ সাল থেকে সাকা চৌধুরী ছয় বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়।

কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ১৯ ডিসেম্বর ২০১০ সালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক করে পুলিশ SQ Chy remanded
ট্রাইব্যুনালের প্রসিকিউশন ২০১১ সালের ১৪ নভেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিলে ১৮ নভেম্বর তা আমলে নেন বিচারক view this linkSQ Charged with 24 crimes। এরপর ২০১২ সালের ৪ এপ্রিল ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের ২৩টি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই সাংসদের বিচার শুরু হয় Click This Link বিচার চলাকালে নানা মন্তব্য ও বক্তব্য দিয়ে সমালোচনায় ছিলেন তিনি নটরিয়াস আর উদ্ধত সাকা

মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগের মধ্যে নয়টি ঘটনায় সাকা চৌধুরীর সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ অভিযোগে হত্যা, গণহত্যা ও অপহরণের পর খুনের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায়ের বিরুদ্ধে আপিল করলে দেশের সর্বোচ্চ আদালত সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালে যে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিল, আপিলে তা বহাল রেখেছে সাকা চৌধুরীর ফাঁসির আদেশ বহাল

সর্বশেষ একটা কথাই বার বার মনে হয়, যে কিভাবে সালাউদ্দিন কাদের চৌধুরী, গলাম আজম, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার মত রাজাকাররা স্বাধীন বাংলাদেশে বুক ফুলিয়ে ঘুড়ে বেড়ায়, তাদের নিয়ে সংসদে বসায় ও মন্ত্রীত্ব দেয়। মুক্তিযদ্ধাদের প্রজন্ম দেশে বিদ্যমান থাকতে এই সব রাজাকার, আলবদররা কিভাবে দিনের আলোয় আসে। আজ জাতি দুই দলকে ঘিরে বিভক্ত। আর এই সুযোগে তৃতীয় পক্ষ আমাদের সমাজটাকে ঘুন পোকার মতো ভিতর থেকে নষ্ট করে দিচ্ছে। তাই আমাদের দুইভাগে বিভক্ত না হয়ে একে অন্যের সাথে এই তৃতীয় পক্ষের বিরুদ্ধে দাড়িয়ে আমাদের সমাজ ও সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×