somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘টাকা খরচ করে পড়াশোনা করা অপরাধ?’

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের খরচে ও পরিবারের সহযোগিতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে শিক্ষার্থীরা। এতে ভ্যাট আরোপ করা মানেই উচ্চশিক্ষার পথে বাধা এবং শিক্ষা থেকে বঞ্চিত হবে অনেক শিক্ষার্থী- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গোলাম রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ভ্যাট আরোপ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিকাশে অন্তরায়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সব খরচ সরকার বহন করে, সেখানে শিক্ষার্থীদের নামমাত্র খরচ হয়। সরকারি আইন মোতাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চলছে। ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বেশি নজরদারী করছে এবং অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। সেখানে ভ্যাট আরোপ করা মানে শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করা, ব্যয়বহুল করা। শুরুতে যারা ভর্তি হয়েছে তাদের অনেকেও ঝরে পড়বে।’

গোলাম রহমান আরও বলেন, ‘যেখানে এসব বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক সহযোগিতা, বৃত্তি ও প্রণোদনা দেওয়া প্রয়োজন সেখানে উল্টোটা হচ্ছে। এটা সরকারের ভ্রান্ত নীতি। সরকার বিষয়টি উপলব্ধি করছে না। তারা মনে করছে এই ভ্যাট বিশ্ববিদ্যালয় দেবে। কিন্তু বাস্তবতা হলো ভ্যাট ধরা হয়েছে টিউশন ফির ওপর। এই বিভ্রান্তি থেকে সরকারকে সরে আসতে অনুরোধ করবো।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপকে চরম বৈষম্যমূলক এবং অযৌক্তিক আখ্যায়িত করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রোভিসি ড. জহিরুল হক‌ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মনে হয় এ নিয়ে সরকার এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাসোসিয়েশন অব নন গভর্নমেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশের বৈঠক হওয়ারও কথা রয়েছে। তা ছাড়া দেশের সুশীল সমাজ, অভিবাবক এবং গণমাধ্যম থেকেও চাপ রয়েছে সরকারের প্রতি।’

ড. জহিরুল হক আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ টাকা খরচ করে পড়তে হয়। এখন যদি আবার ভ্যাট দিতে হয় তাহলে এটা শিক্ষার্থীদের সাংবিধানিক মৌলিক অধিকারের লঙ্ঘন। বাংলাদেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই লাখ ছাত্র-ছাত্রী আছে। এদের শতকরা ৯০ ভাগই মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত শ্রেণির। এরা কষ্ট করে লেখাপড়া করে।’ জহিরুল হক প্রশ্ন রাখেন, টাকা খরচ করে পড়াশুনা করা কি অপরাধ?

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্যাট আরোপের বিষয় সংক্রান্ত এনবিআরের দেওয়া চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় বৈঠক করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সচিব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মন্ত্রীদের সঙ্গে দেখা করবো। কীভাবে এই ভ্যাট রহিত করা যায় সে বিষয়ে আলোচনা হবে। মন্ত্রণালয়ে আমরা আগেও গিয়েছি। আগামী ১৩ আগস্ট ইউজিসি'তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আমাদের মিটিং রয়েছে। তাকে বোঝানোর চেষ্টা করবো এই ভ্যাট আরোপ হলে কী কী সমস্যার মুখে পড়তে হবে।’

এ বিষয়ে কোনও বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনও শিক্ষার্থীও এককভাবে আইনি পদক্ষেপ (লিগ্যাল অ্যাকশন) নিতে পারে বলে মন্তব্য করেছেন মোসাদ্দেক হোসেন। তিনি বলেন, ‘এ সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনও বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করতে পারে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের প্রতিবাদে 'নো ভ্যাট অন এডুকেশন' নামে একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। পেইজের আহ্বায়ক ফারহান হাবিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের বাজেট ঘাটতি মেটানোর জন্য অনেক খাত থাকতে পারে। কিন্তু শিক্ষার মতো একটি জায়গায় কেন হাত দেওয়া হচ্ছে তা একেবারেই বোধগম্য নয়। শিক্ষাকে পণ্যে রূপান্তর করার শেষ প্রক্রিয়া হতে যাচ্ছে এই ভ্যাট।’

এ নিয়ে প্রায় প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা আজ বুধবার বিক্ষোভ করেছে এবং কাল ৬ আগস্ট রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান ফারহান।

উল্লেখ্য, এই প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ৭.৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে বলে সিদ্ধান্ত নেয় সরকার। ১৫ আগস্টের মধ্যে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হওয়ার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ১ জুলাই এনবিআর এই সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ (এসআরও) জারি করে।
সংগ্রহঃ
view this link
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×