ভাসমান নৌকায় সবুজ পেয়ারা !
১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারি সারি ভাসমান নৌকায় সবুজ হলুদ পেয়ারার ছড়াছড়ি। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত জায়গাটিতে চলছে পেয়ারা বেচাকেনা। ঝালকাঠির ভিমরুলি জলবাজারের দৃশ্য এটি।
ডুমুরিয়া, আটঘর, বেতলা, ডালুহারসহ দেশের দক্ষিণাঞ্চল ঝালকাঠির প্রায় ৮০ ভাগ গ্রাম পেয়ারা চাষের জন্য বিখ্যাত। সারা দেশের প্রায় ৭৫ ভাগ পেয়ারা চাষ হয় ঝালকাঠির এ গ্রামগুলোতে। প্রতিদিন সে সব পেয়ারা বিক্রি হয় আটঘর, কুরিয়ানাসহ ভিমরুলির জলবাজারে। ঝালকাঠির সবচেয়ে বড় জলবাজারটি বসে ভিমরুলিতে। এখন চলছে পেয়ারার মৌসুম। প্রতিদিন ভোর থেকে শুরু হয় ঝালকাঠির গ্রামে গ্রামে গাছ থেকে পেয়ারা নামানো। সকাল আটটার মধ্যে বাজার শুরু হয়ে যায়। পেয়ারা বেচাকেনা চলে বিকাল পর্যন্ত। এখানে এক মণ দেশি পেয়ারা পাওয়া যায় ২০০ থেকে ৩০০ টাকায়। বাজার শুরুতে পেয়ারার দাম ২০০ থেকে ৩০০ টাকা মণ থাকলেও যতই বেলা গড়ায় দাম ততই কমতে থাকে। বিকেলের দিকে পেয়ারার দাম হয়ে যায় ৫০ থেকে ৬০ টাকা মণ! ভিমরুলি জলবাজার শুধু পেয়ারার বাজারের জন্য বিখ্যাত হলেও কিছু কিছু বিক্রেতাকে বরিশালের বিখ্যাত আমড়া, নারিকেল আর কাগজি লেবু নিয়েও বাজারে আসতে দেখা যায়। প্রতিবছর ভিমরুলিসহ ঝালকাঠির এসব জলবাজারে প্রায় ৭০০ কোটি টাকার পেয়ারা বিক্রি হ।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/shuvo1990/shuvo1990-1439193394-6126ccc_xlarge.jpg
view this link
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন