somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। একজন ক্রিস্টিয়ানো রোনালদো এবং একটি বিরল বন্ধুত্ব্যের গল্প ।।

১৯ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সাফল্যের জন্য আমার পুরনো বন্ধু আলবারট ফ্যানত্রাও কে আনেক ধন্যবাদ।আমরা Under-18 চ্যাম্পিয়নশিপে একই দলে খেলতাম।

স্পরটিং লিসবন মানেজার আমাদেরকে দেখতে এসে বললেন,"যে ফাইনালে বেশি গোল করবে তাকেই আমাদের একাডেমী দলে নিব।"

আমরা ফাইনালে ম্যাচটা ৩-০ গোলে জিতলাম।প্রথম গোলটা আমি করলাম।অসাধারন হেডে দ্বিতীয় গোলটা করলো আলবারট ফ্যানত্রাও।

কিন্তু তৃতীয় গোলটাই ছিল সবচেয়ে বিস্ময়কর।

আলবারট এর সামনে শুধু গোলকিপার দাড়িয়ে ছিল,সে গোলকিপারকে পরাস্ত করল।আমি তখন তার পাশেই দৌড়াচ্ছিলাম।তখন গোল হতে শুধু তার final touch এর প্রয়োজন ছিল।কিন্তু সে আমাকে বল পাস করল।আমি খুব সহজেই গোল দিলাম।তারপর আমি স্পরটিং লিসবন একাডেমী দলে সুযোগ পেলাম।

খেলা শেষে আমি তাকে জিজ্ঞেস করেছিলামঃ
"তুই কেন এমন করলি???"

সে জবাবে বলেছিলঃ
"কারন তুই আমার থেকে ভালো ফুটবলার।"

ঘটনার সত্যতা জানতে সাংবাদিকরা আলবারট ফ্যানত্রাও এর বাড়িতে গিয়েছিল।সে ঘটনার সত্যতা স্বীকার করে।আসলে ঐ ঘটনার পর তার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল এবং বর্তমানে সে বেকার।

সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেঃ
তাহলে আপনি কিভাবে এই বিলাসবহুল বাড়ীটা তৈরি করেছেন,আপনার একটা দামি গাড়ীও আছে??আপনাকে তো ধনী মনে হচ্ছে!!!
এগুলো কোথা থেকে আসলো???

আলবারট ফ্যানত্রাও খুব গর্বিতভাবে বলেছিলঃ
"আমার প্রিয় বন্ধু রোনালদো থেকে"

স্বার্থপর এই পৃথিবীতে এই ধরনের বন্ধুর সংখ্যা খুবই কম, সবাই নিজের ভালোটাই আগে বুঝে... আর দুঃখের বিষয় যারা পায় তারা হয়তো তাদের বন্ধুদের এই ধরনের আত্মত্যাগের কথা মনে রাখেনা... রোনালদোকে স্যলুট জানাই, কারন তার এই সাফল্যের পেছনে যার অবদান সব চেয়ে বেশী সেই বন্ধুকে সে ভুলে যায়নি...

বিঃ দ্রঃ আমার প্রিয় ফুটবলার কিন্তু মেসি । :)
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×