বাইসাইকেল চোর
---------------------ফসিল্স
শ্রাবণ ভিজুক বর্ষায়
আর সাবান মাতুক ফর্সায়
বাষ্প জমে চশমায়
হ'লে পরশ্রীকাতর
মস্তিষ্কে স্মৃতির পেচ্ছাপ
লেখে করোটিতে কেচ্ছা
মা-বোন হয়েছে বেশ্যা
আমি বাইসাইকেল চোর
বয়েস ত্যারো থেকে উনিশ
Choice চোর হ'বি না খুনি
কে যে মড়া কে শকুনি
ফালতু চিরুনি তল্লাশ
চোরাই বাইসাইকেল Seat -এ
পারি তোমাকে Lift দিতে
যৌনতা দেবো Free -তে
যদি সতীত্ব না চাস
বাইসাইকেল চোর
যেও সাবধানে দোকানে
যে সব মাল পাবে ওখানে
সব আমার থেকেই কেনা
কারণ উৎপাদন বন্ধ
কেন্দ্রীয় অর্থনীতি
ব্যস্ত আগলাতে সম্প্রীতি
শুনে ভাষণের MP3
রোমাঞ্চিত ত্বকরন্ধ্র
খিস্তি খেউড় অশ্রাব্য
মিশছে, নোংরা হ'চ্ছে কাব্য
ঐতিহ্য পূজো পাব্বনে
Sponsor যত তাবড়
দোহাই খোদার ওয়াস্তা
Peacefully ক'রেনিন নাস্তা
আহা ডালপুরিটা খাস্তা
দি' টিকিয়াতে কামড়
বাইসাইকেল চোর
সাম্যবাদী উঞ্ছবৃত্তি
কারণ চোখ টানে সম্বৃদ্ধি
টুকে টুকে টুকে মুখস্থতে
পরীক্ষা আসান
সব প্রশ্নকর্তাই Private
হ'য়ে দ্যায় Suggestion (I bet!)
আহা Xerox বুদ্ধি Xerox সত্তা
বারোয়ারি সামান
পাকড়াতে পারো বামাল
তবে Consequence -টা সামাল
দিতে পারবে কি পারবে না
ভেবে পুলিশ সেজো ভাই
Catalogue -টা দ্যাখো বরং
বলো পছন্দ কোন্ গড়ন
কম দামে পুষ্টি, full সন্তুষ্টি
মাল কেনো চোরাই
বাইসাইকেল চোর......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



