somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমি আসছি বাবা"

১৯ শে জুন, ২০১১ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কফিটা ঠাণ্ডা হয়ে গেছে। তবু উঠতে ইচ্ছে করছে না। ওয়ত্রেস এসে দরজার ওপেন বোর্ডটা বদলে বলে গেল, যতক্ষণ ইচ্ছে বসতে পারি। ঘড়ির কাটা বারোটা ছুঁই ছুঁই। মোবাইল টার দিকে আনমনে তাকিয়ে ছিলাম। কতদিন বাবা ফোন দিয়ে বলে না, “তাড়াতাড়ি বাসায় আসো, রাত অনেক হয়েছে”।

রাত আরও বাড়ে, অন্ধকার হয়। শহর ঘুমিয়ে পড়ে আর আমি হাটতে থাকি ঘরের পথে। শুধু সেই ঘরে কেউ অপেক্ষা করেনা, আমি ফিরব বলে।

সেদিন সকাল থেকেই আমার অসম্ভব মন খারাপ ছিল। ঘর ছাড়ার চাইতেও শহর ছাড়তে বেশি খারাপ লাগছিল। তবু সবাই খুব খুশি ছিল। আমি ডাক্তারি পরতে যাচ্ছি। বাবা সাথে ছিল। আমাকে হোস্টেল এ দিয়ে ফেরার সময় বাবা বলল, জীবনটা হচ্ছে একটা যুদ্ধের মত। কষ্ট আসবে, দুঃখ আসবে। তবু যুদ্ধ করে যেতে হবে। তবেই জীবনটা সুন্দর হবে। আমি কি বুঝলাম জানি না। দুই দিন পরে যুদ্ধে বিরতি দিয়ে আবার ঢাকা চলে আসলাম। আবার দুইদিন যুদ্ধ, আবার বিরতি। শেষে বাবা বিরক্ত হয়ে বলল, থাক তোমার আর যেতে হবে না। আমি রাগ করে চলে গেলাম মেডিকেল এ। আবার চলে আসলাম। আমার পরিবারের প্রত্যেকটা মানুষের চাওয়াকে অবজ্ঞা করে একবারে ছেড়ে দিলাম মেডিকেল। তখনও বাবা সাথে ছিল। কখনো বাবাকে ধন্যবাদ দেয়া হয়নি।

ক্লাসে অমনোযোগী হওয়ার কোন সুযোগ ছিল না আমার, কারন আমি ক্লাসেই থাকতাম না। প্রথম বছরেই ডাক পড়ল বাবার। মাডামের কাছে কথাও শুনল বাবা। কিছুই বলল না আমাকে। দ্বিতীয় বছরে আবার ডাক পড়ল। এবার ভর্তি না হয়েই ক্লাস করার অপরাধে!! এবারও কিছু বলল না বাবা। বাবাকে কখনো সরি বলা হয়নি।

এয়ারপোর্ট এ মা খুব কাঁদছিল। বাবা এবার আর যুদ্ধের কথা বলল না। তবু আমি ইম্মিগ্রেসনের দিকে পা বাড়ালাম। ইম্মিগ্রেসনের পার করার পর হটাত করেই বুঝতে পারলাম আমি একা হয়ে গিয়েছি। মনে হল বাবা যদি থাকত! নিউইয়র্ক এয়ারপোর্ট এ যখন দেখি লাগেজ নেই। তখন আবার মনে হল বাবা যদি থাকত!! পিটসবার্গে এসে যখন দেখি কেউ নেই এয়ারপোর্ট এ, এই তুষার ঢাকা শহরে প্রচণ্ড ঠাণ্ডার মাঝে আমার দুচোখের উষ্ণতা টের পাচ্ছিলাম। তখন আবার মনে হল বাবা যদি থাকত!!! কখন বাবাকে বলা হয়নি, কতটা মিস করি বাবাকে।

অনেক কিছুই বলা হয়নি বাবাকে। ছোটবেলায় যখন বেইলি রোড এ বাবার নাটক দেখতে যেতাম, আর সবাইকে দেখতাম বাবার নাটক দেখে হাত তালি দিতে, বলা হয়নি, “আমি তোমাকে নিয়ে গর্ব করি বাবা”। টেলিভিশনে যখন বাবার নাটক দেখাত, পেপারে যখন বাবার নাটকের প্রশংসা হত, বলা হয়নি, ”বাবা তুমি অনেক অনেক ভালো লিখ”।
যখন বাবার জন্মদিনে সবাই বাবাকে সংবর্ধনা দেয় অনুষ্ঠান করে, বলা হয়নি, ”আমার খুব ভালো লাগে বাবা, যখন আমি তোমাকে বাবা বলে ডাকি”।
যখন সবাই গর্ব করে বাবার মুক্তিযুদ্ধ নিয়ে, বলা হয় নি, “তোমাকে অনেক ভালোবাসি বাবা, ভালোবাসি এই দেশটাকে, তুমি আমাকে যেটা দিয়েছিলে”।

না বলা কথা গুলো আর কখনো বলা হয় না। শুধু বলি, “আমি ভালো আছি বাবা” কারন আমি জানি, এই মানুষটার কাছে আমার ভালো থাকাটাই তার জীবনের সব কিছু।

আকাশ ভরে তারা উঠেছে। এই একই আকাশের নীচে আমি আর বাবা আছি আজও। আমি হাঁটতে থাকি পথে পথে। আমাকে হাঁটতে শিখিয়ে দিয়ে হাত ছেড়ে দিয়েছে বাবা। তবু জ্যোৎস্নায় যখন ছায়া পরে, আমি ঠিক চিনতে পারি বাবাকে। আমি ফিস ফিস করে বাবাকে বলি, “আমি জানি আজো তুমি অপেক্ষা করে আছো বাবা, আমি ফিরব বলে। আমার নিজের ঘরে। আমি আসছি বাবা...“ রাত বারে। সহস্র বছরের পুরনো নক্ষত্রের কানে কানে আমি গল্প বলি। আমার বাবার গল্প।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১১ দুপুর ২:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×