somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবারে বাবা ইয়াবা

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে।হঠাৎ একদিন জার্মান প্রেসিডেন্ট এডলফ হিটলার তার মেডিকেল চিফকে ডেকে নিলেন এবং তাকে বললেন,দীর্ঘ সময় ব্যাপি যুদ্ধক্ষেত্রের সেনাদের যাতে ক্লান্তি না আসে এবং প্রফুল্ল্য ও উদ্দীপনার সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারে বা বিমানের পাইলটের নিদ্রাহীনতা, মনকে উৎফুল, চাঙ্গা রাখার জন্য একটা কিছু আবিস্কার করতে।

মেডিক্যাল চিফ তার রসায়নবিদদের নিয়ে টানা ৫ মাস চেষ্টা চালিয়ে Amphetamine ও Caffeine এর সংমিশ্রনে তৈরি করলেন একটা বিশেষ বড়ি।ইয়াবা


সেনাদের উপর হিটলার সাহেব বিশেষ ওষুধ প্রয়োগ করিলেন। সেনারা নিদ্রা, ক্ষুধা, ক্লান্তিহীন ও সজাগ থেকে মানসিক শক্তিতে বলিয়ান হল।সেনারা হল হিংশ্র, ক্লান্তিহীন ও আগ্রাসী। সেনাদের মধ্যে জনপ্রিয় হল সেই উদ্ভূত মেডিসিন। ব্যাস! হিটলারের উদ্দেশ্য সফল।

কিন্তু যুদ্ধ শেষে একবার আসক্ত হয়ে ফেরত আসা সেনারা মানসিক অবসাদ গ্রস্ততার শিকার হয়ে পরে এবং আরও হিংশ্র হয়ে উঠে। এক সেনা আরেক সেনাকে গুলি করে মারতে শুরু করে,অহেতুক বিবাদে জড়াতে থাকে আবার কখনো নিজে আত্মহত্যা করতে শুরু করে।

পরবর্তী সময়ে সেই Amphetamine কে নিয়ে বিভিন্ন দেশ করে বিস্তর আলোচনা। বেড়িয়ে আসে এর ক্ষতিকর দিক সমূহ।

ইয়াবা শব্দের উৎপত্তিঃ ইয়াবা নামটি থাই Yaba থেকে এসেছে যার আদি অর্থ “crazy medicine,” বা "পাগলা ওষুধ"।বিভিন্ন দেশে ইয়াবা "Hitler's drug" হিসাবেও পরিচিত ;) এছাড়াও ইযাবাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, যেমন: ইন্ডিয়াতে বলে ভুলভুলাইয়া, ফিলিপাইনে ও ইন্দোনেশিয়ায় বলে শাবু,উওর থাইল্যান্ডে এর নাম চাকোস, সাউথ আফ্রিকায় বলে টিংকু, ব্রাজিলে বলে বালা ইত্যাদি। বাংলাদেশে কোন কোন এলাকায় ইয়াবাকে ”বাবা” বলেও আখ্যায়িত করা হয়।

ইয়াবা বা Amphetamine এর ক্ষতিকর প্রভাবঃ

১। অস্থিরতা
২।কাপুনি
৩।দ্রুত শ্বাস নেয়া
৪। দৃষ্টি ভ্রম
৫।আগ্রাসী ভাব
৬।মুখ শুকিয়ে যাওয়া
৭।চুলকানি
৮।ঠোট ফুলে যাওয়া
৮।মুখ লালাভ বর্ণ ধারন করা
৯।বমন
১০।পায়খানায় গোলযোগ
১১। উচ্চ রক্তচাপ
১২।হৃদস্পন্দন বেড়ে যাওয়া
১৩। চরম ক্ষুধামন্দা
১৪।এডিকশান
১৫।ভারসাম্যহীন শাররীক উত্তেজনা
১৬।মাথা ব্যাথা
১৭।মাথা ঘোরা
১৮।নিদ্রাহীনতা
১৯।যৌন চাহিদার পরিবর্তন আসা
২০। প্রিয়াপিজম ( অস্বাভাবিক ব্যাথাময় লিঙ্গ উত্থান)
২১।যৌনশক্তির খর্বতা
২২।বুক ধড়ফড়
২৩।হার্ট এটাক
২৪। স্ট্রোক
২৫। ওজন হ্রাস
২৬।চর্ম রোগ ছাড়াও শরীরে বিভিন্ন জটিলতা

ইয়াবা বাবার সর্বগ্রাসী থাবা সমাজকে ক্রমেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের যুবসমাজের একটি বড় অংশ আজ এই বাবার দিকে আসক্ত।এই "বাবা" তারুণ্যের কর্মক্ষমতা থেকে বঞ্চিত করে পঙ্গু করে দেয় ব্যাক্তি,পরিবার সমাজ তথা দেশকে। ইয়াবার ভয়াবহতার বিরুদ্ধে যেমন প্রয়োজন প্রচার ও সচেতনার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা তেমনি তার চেয়ে বেশি প্রয়োজন মাদক ব্যবস্থা রুখে দেয়া।

আমরা যেন বুক ভরে দম নিয়ে একটি সুস্থ সমাজ দেখতে পারি ও গাইতে পারিঃ
"আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল বন-নন্দনে,
ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে।"
এই প্রত্যাশায় লিখার ইতি টানলাম।

সহায়ক রেফারেন্সঃ Click This Link
http://www.drugs.com/sfx/amphetamine-side-effects.html
http://www.urbandictionary.com/define.php?term=Yaba
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×