somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন বিএনপি এবং মৃত প্রায় থেকে জীবিত হবার জন্য আহ্বান

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার মামা বাড়ির লোকেরা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল বলে এই দলটির সাথে আমি সম্পৃক্ত তাই ছোট বেলা থেকেই। সেই সময়ে BNP উচ্চারণ করতাম BMP বা বিম্পি বলে।

স্কুলে পড়ার আমার এক বন্ধু সময়ে BNP নামের ইলাবোরেশন করল Bidhaba Narir Prem- বিধবা নারীর প্রেম ;) সেইও ভাল ছিল কিন্তু বর্তমানে তো এর ইলাবোরেশান হয়ে দাড়িয়েছে "বাংলাদেশ নুপুংসক পার্টি" =p~

যাই হোক, সেদিকে আর যাচ্ছিনে, আজ পহেলা সেপ্টেম্বর তাদের জন্মদিন।১৯৭৮ সালের এই দিনে জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে BNP, Bangladesh Nationalist Party অনেক কিছুই দিয়েছে তারা এদেশকে। সেদিকেই হাইলাইটিং থাক ;)

১। ১৯৭৪-এর ২৮শে ডিসেম্বর, জনগণের যেসব মৌলিক অধিকার স্থগিত ঘোষণা করা হয়েছিল,এই বিএনপিই সেটা ক্ষমতায় এসে দ্রুত তা ফিরিয়ে দেয়।
২। চতুর্থ সংশোধনীর মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যম মুক্ত করে এই বিএনপিই।
৩। বিচারালয়ের স্বাধীনতা প্রদান করে এই বিএনপিই।
৪। নিম্ন আদালতের বিচারকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুপ্রিমকোর্টের পরামর্শের বিধান প্রবর্তন করেন, যা সংবিধানে আজও টিকে আছে, যে বিধানের কারণে জাতি মাসদার হোসেন মামলার ঐতিহাসিক রায় পেয়েছিল।
৫। জিয়াউর রহমানের আমলেই বিএনপির মাধ্যমে দেশ ভারতের সঙ্গে দীর্ঘদিনের ঝুলে থাকা গঙ্গার পানি বণ্টনে ৫ বছর মেয়াদি একটি স্থায়ী চুক্তি করা সম্ভব হয়।
৬।এই বিএনপির মাধ্যমেই যৌথ জরিপের দ্বারা তালপট্টি সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ও সমঝোতায় পৌঁছা সম্ভব হয়েছিল ( যা আজ হাত ছাড়াই বলা যায়)
৭।মিয়ানমারের সঙ্গে সীমান্তরেখা নির্ধারণ ও শরণার্থী সমস্যার সমাধান করেছিল বিএনপিই প্রথম।
৮। জাপানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টপকে দিয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে জিয়াউর রহমানের হাত ধরেই।
৯।বিএনপির মাধ্যমেই সর্বপ্রথম বহিঃসম্পদ প্রবাহ বেড়ে দাঁড়িয়েছিল ৬.৭৭২ মিলিয়ন মার্কিন ডলার।
১০।দক্ষিণ এশীয় দেশগুলোর সমন্বয়ে সার্কের গোড়াপত্তন হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই।
১১। এদেশে সর্বপ্রথম রাজনীতিতে জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে জন্ম দেয় বিএনপিই।
১২।১ হাজার ৪০০ খাল খনন ও পুন:খনন করে এ দেশে কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব, শিল্প বিপ্লব এবং সেচ ব্যবস্থা সম্প্রসারনে বিএনপিই অগ্রণী ভূমিকা রেখেছিল।
১৩। ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দান হয় বিএনপির মাধ্যমেই।
১৪। স্বৈরাচার হটাও আন্দোলনের প্রধান অন্যতম অংশীদার এই বিএনপিই।

কিন্তু হায়!!! যে বিএনপির এত জ্বলজ্বলে অতীত, যারা এদেশে ৪ বার সরকার গঠন করে এসেছে, যেদেশে এখনো মানুষ বিশ্বাস করে বিএনপি বাংলাদেশে সব থেকে জনপ্রিয় দল সেই দলেরই আজ কোমর ভেঙ্গে নুইয়ে পরা অবস্থায়। দাঁড়িয়ে প্রতিনিধিত্ব করা যেন তাদের কাছে এখন এক দুরূহ ব্যাপার। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে " বাংলাদেশ নিরীহ পার্টি"তে পরিনত হবে এবং পরবর্তীতে আমাদের ডায়নাসোর হারিয়ে যাওয়ার মত আক্ষেপ নিয়ে বলতে হবে " একদা বিএনপি" নামে একটি দল ছিল।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×