সেইদিন কালেরকন্ঠ পত্রিকায় দেখলাম আমরা যা খাচ্ছি, তা নাকি বিষ। হায়...........? তাহলে আমরা খাব টা কি? এখন দেখছি খাবার বেলায়ও শান্তি নাই। এজন্যই মাঝে মাঝে শুনা যায় আমরা হচ্ছি অভাগা বঙ্গালী। বাঙ্গালীর খাওয়ার বেলায় বেশ হাঁক ডাক শুনা যেত। বাপ দাদাদের মুখে শুনেছি আগেকার দিনে নাকি খাবার নিয়ে অনেক কীর্তিকলাপ চালু ছিল। বোধ করি এখনো গ্রামেগঞ্জে এমরকম প্রথা বহাল রয়েছে। অনেকটা এরকম যে কে কত বেশী খেতে পারতো তা নিয়ে খানদানী গর্ব করা হতো। আর খাবারের বিবরণ দিতে গেলে তো শেষ করা যাবে না। কথায় আছে না “গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ।” আরও কত কি যে ভরা থাকতো তা আর বলা লাগবে না। আপনারা নিশ্চই বুঝবেন। তবে কি আমাদের পূর্বপুরুষরা খেতে খেতে আর আমাদের জন্য আর কিছুই অবশিষ্ট রেখে যান নি। আজ আমাদের বিষে ভরা খাবার খেতে হচ্ছে। আমরা কি এতটাই পাষাণ হয়ে যাচ্ছি যে ঘুম থেকে উঠে যাদের সাথে আমাদের সাথে দেখা হয় তাদেরকে আমরা নিজ হাতে বিষ তুলে দিচ্ছি। তারা কি এটুকু চিন্তা করে না যে, এই খাবার তাদের ছেলেমেয়েরা খেতে পারে এবং খাচ্ছেও । আবার তারা নিজেরাও খাচ্ছে। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করে দিচ্ছি। একটুও ভাবছি না যে এর থেকে আমাদের কত বড় ক্ষতি হতে পারে। বিষের জন্য যদি খাবার ছেড়ে দেই তাহলে আমরা বাঁচবো কীভাবে? এখনো কি অপেক্ষার সময় রয়ে গেছে নাকি জেগে উঠার সময় হয়েছে।
খাদ্যে বিষ ও ভেজাল প্রতিরোধে অনেক দিন ধরে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন 'পরিবেশ বাঁচাও আন্দোলন'-এর এক সমীক্ষায় দেখা গেছে, দেশের বাজারঘাট-দোকানপাটে বিষাক্ত সাইক্লোমেট দিয়ে ভাজা টোস্ট বিস্কুট; বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো ফল (আম, কলা, আনারস ইত্যাদি); বিষাক্ত উপকরণ দিয়ে তৈরি রুটি, বিস্কুট, সেমাই, নুডলস; ক্ষতিকর রং দেওয়া ডিম; মেয়াদোত্তীর্ণ আইসক্রিম, মিষ্টান্ন; ডিডিটি দেওয়া শুঁটকি; ইউরেনিয়াম দেওয়া চাল; ফরমালিন দেওয়া মাছ-সবজি; মবিল দিয়ে ভাজা চানাচুর, জিলাপি; ক্ষতিকর রং দেওয়া ডাল; ডালডা ও অপরিশোধিত পাম অয়েলমিশ্রিত সয়াবিন তেল; ভেজাল দেওয়া সরিষার তেল; রঙ ও ভেজালমিশ্রিত ঘি; পাম অয়েলমিশ্রিত কনডেন্সড মিল্ক; ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে তৈরি প্যাকেটজাত জুস, মিনারেল ওয়াটার; মরা মুরগির মাংস; গন্ধকের ধোঁয়া দেওয়া সুপারি; রাসায়নিক মিশ্রিত জর্দা, আয়োডিনবিহীন লবণ, ইউরিয়া সারের পানি দেওয়া চিঁড়া-মুড়ি দেদার বিক্রি হচ্ছে। এ ছাড়া দুধের মধ্যে ফরমালিন, হাইড্রোজেন পার-অক্সাইড, বোরিক এসিড, স্যালিসাইলিক, ইউরিয়া, চিনি, লবণ, সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম কার্বনেট, ক্ষতিকর রং, আটা-ময়দা, ভাতের মাড়, এরারুট, শ্বেতসার ও স্কিম মিল্ক পাউডার মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। মরিচের গুঁড়ায় ব্যবহার করা হয় রাসায়নিক রং ও ইটের গুঁড়ো।
ভালো খেকে মন্দ, মন্দ থেকে ভালো সব খাবারের মধ্যেই বিষ ঢুকিয়ে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। অসুস্থ রোগীদের ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের ঔষধের পাশাপাশি ভালো ফলমূল এবং শাক সবজি খাবার জন্য বলেন। কিন্তু এসব খাবার খেয়ে কি আমরা ভলো হয়ে উঠবো নাকি আবার আমরা গুরুতর অসুস্থতার দিকে এগুবো।
এরকম যদি চলতে থাকে তাহলে তো এখদিন আমরা সমূলে ধ্বংস হয়ে যাবো। তখন আমাদের উদ্ধার করার মতোও আর কেউ থাকবে না।
এখনই সময় এই নীরব ঘাতকদের বিরুদ্ধে রুখে দাড়াবার।
আমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


