somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার বজ্রাকার

১৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গদেশে এখন আবার একটা প্রচলন শুরু হয়ে গেছে। যে যেখানে পারছে যা ইচ্ছা তাই করছে। তা করুক না আমার কি? কিন্তু তারও মধ্যে যে একটা কিন্তু থেকেই যায়।


কয়দিন আগে হোমরা চোমরা টাইপের একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। হ‌ঠাত‌্ করেই সেখানে আমার পরিচিত একজন মধ্যবয়ষ্ক পাড়ার বড়ভাই আসলেন। আমরা তখন সাঈদী আর গোলাম আযমকে নিয়া যুদ্ধাপরাধ সম্পর্কে কথাবার্তা বলছিলাম। স্বভাবতই তিনিও আমাদের সাথে যোগ দিলেন। আমরা তখন প্রচন্ড একটা ঘোরের মধ্যে ছিলাম হঠা‌ত্ করেই তিনি সাঈদী আর গোলাম আযমের পক্ষে সাফাই গাইতে শুরু করলেন। তিনি দাবি করলেন আমরা মুক্তিযুদ্ধ দেখিনি তাই আমরা প্রকৃত সত্যটা জানি না। সত্যটা নাকি উনি জানেন আর সেই ভয়ঙ্কর সত্যটা হল তখন নাকি বাংলাদেশে ধর্মযুদ্ধ হয়েছিল। তা হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে। তাহলে কি ইতিহাস আমাদের সাথে বেঈমানী করল। আর তিনি আরও বললেন গোলাম আযম, সাঈদী, মুজাহীদ এবং নিজামীরা নাকি ধর্মের জন্য যুদ্ধ করেছেন। তারা নাকি ইসলামের পথ প্রদর্শক, তারা দেশের আলেম সমাজ, তাদের বিচার করা যাবে না, তাদের বিচার করলে দেশের উপর গজব নেমে আসবে। এরপর তাকে আমি বললাম আচ্ছা ধর্মের জন্য যুদ্ধতো ভাল কথা কিন্তু ধর্মের জন্য ধর্ষন, লুটতরাজ, নিজের প্রতিবেশীদের খুন এ আবার কেমন কথা? তারা অতীতে আমাদের মা বোন ইজ্জত হরণ করেছিল, আমাদের বাব ভাইদের রক্ত নিয়ে হলি খেলেছিল। তারা আবার আমাদের ধর্মের রক্ষক হয় কি করে?


আর তারা (কতিপয় মুষ্ঠিমেয় নব্য রাজাকার) কোন সাহসে আবার যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলেন? তখন মনে হয় আমরা আসলে কোথায় আছি। আমাদের অতি প্রিয় বঙ্গদেশ অচিরেই আফগানিস্তান কিংবা ফাকিস্তান হতে চলছে তা ঠিক বুঝতে পারছি। আমরা এমন একটা সময়ের মধ্যে নিজেদের দেশকে নিয়ে যাচ্ছি যেখানে, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী কাজ করেছে, তারাই হয়ে উঠেছিল মন্ত্রী, এম,পি,। তারা আবার অনেকগুলো রাজনৈতিক সংগঠনও গড়ে তুলেছেন। দেশর ভার যে এখন তাদের উপর ন্যাস্ত। হায় বঙ্গমাতা, অপরদিকে যারা জীবন দিয়ে দেশের জন্য যুদ্ধ করেছিলেন তারা দুবেলা দুমুঠো খেতে পারছে কিনা তার খোঁজ খবর আমরা কয়জন রাখি?


আজ যদি এমন হতো যে, বাংলাদেশ স্বাধীন হয়নি, আমরা এখন পাকিস্তানের নাগরিক। তখন কি হতো একটু ভেবে দেখবেন কি? চোখ বন্ধ করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের দেশদ্রোহীতার নাম করে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে ক্রসফায়ার করে হত্যা করা হতো আর তাদের আত্মীয় স্বজনদের কে সরকারী চাকুরী দেওয়া তো পরের কথা, তাদের বাংলাদেশে বাস করতে দিত কিনা তাই ভাববার বিষয়। আর যদিবা তারা থাকতো তাহলে তাদের জীবদ্দশায় তাদেরকে নানাভাবে হয়রানি করা হতো। তাদের জীবনকে অতিষ্ঠ করে দিত তিলে তিলে এই রাজাকার-আলবদর বাহিনী।


আর আমাদের দেশের মহান বীর মুক্তিযোদ্ধারা তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে যুদ্ধ করেছিলেন না। যুদ্ধ করেছিলেন দেশকে বাঁচাবার জন্য, দেশের মাটিকে মুক্ত করার জন্য। তারা তখন ভাবেন নি যে, তারা যুদ্ধ করলে সরকার তাদের ছেলেমেয়েদের চাকুরী দিবেন আর ভাতা (নামমাত্র, যা তাদের পরিবার চলা দূরে থাক চালের দাম পর্যন্ত হয় না) দিবেন আর অমুক সম্মান দিবেন তমুক সম্মানে ভূষিত করবেন। তারা যুদ্ধ করেছিলেন বিবেকের টানে, দেশের টানে। তবে আজ কেন তাদের এই অবস্থা? আর চারিদিকে রাজাকার আলবদরদের জয়জয়কার। জয়জয়কার বলব নাতো কি বলব ? যে দেশে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মিছিল, মিটিং, আন্দোলন পর্যন্ত হয়। দেশের প্রগতিশীল সংগঠনের নেতা নেত্রীরাও সেই তালে তাল মিলান। হায় শত শত ধিক তাদের। এদেশের ত্রিশলক্ষ শহীদের আত্মা তাদের কোন দিন ক্ষমা করবে না। এইদেশে যদি যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য আন্দোলন করা হয় তাহলে আমাদের নতুন প্রজন্ম কী জনবে? কী শিখবে?


মাননীয়া প্রধানমনন্ত্রী শেখ হসিনা আর আমরা কানামাছি খেলা দেখতে চাই না । অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার কার্কর করুন। না হয় আমাদের আর ধোঁকা দিবেন না। অনেক জ্বলেছি আর জ্বলতে চাই না। যুদ্ধাপরাধীদের বিচার করে আমাদের মাথা থেকে কলঙ্কের বোঁঝা হালকা করুন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×