বর্তমান সমজে সবচেয়ে আলোচিত একটি রোগের নাম হচ্ছে পেজকীয় লাইকোফোবিয়া। এই রোগটি দিনকে দিন মরাত্মক ভয়াভয় আকার ধারন করছে। এই রোগের উপদ্রবে জীবন অতিষ্ঠ প্রায়। এটা কোন সাধারন রোগ নয়। এটা হচ্ছে সামাজিক রোগ। অন্য কথায় বলা যায় ভার্চুয়াল রোগ।
ভার্চুয়াল দুনিয়া যতটা না উপকারী তার চেয়েও বেশী অপকারী ঠিক অপকারী না তবে ঝামেলাটা একটু বেশীই মনে হয়। ভার্চুয়াল দুনিয়া ইদানিং মানুষ (আমজনতা) প্রবেশ করছে ফেসবুকের হাত ধরে। মোটামোটি ABC কিংবা নিজের ফেস সম্পর্কে একটু ধারনা থাকলেই ফেবুতে ঢুকে যাওয়া যায়। আরও সাথে রয়েছে লোভনীয় অনেক সময় কাটানোর উপকরণ (অবশ্য তা অতি সম্প্রতি যুক্ত)।
ফ্যাশন সংক্রান্ত বিষয় থেকে শুরু করে স্বাস্থ্য পর্যন্ত কি নেই ফেসবুকে। আর তাতে বিনা পারিশ্রমিকে রসদ যুগিয়ে যাচ্ছে বাংলাদেশী একযাঁক নিষ্কর্মা তরুণ। তাদের কর্মকান্ড দেখলে মনে হতেই পারে যে কয়েকদিন পরে পেজের উপরই নির্ভর করবে ব্যক্তির সম্মান। কারা কত অর্জনএটা না হয়ে কার আওতায় কতটা পেজ আছ সেইটাই হবে কৃতিত্ব নির্ণয়ের মাধ্যম।
আর সেইসব পেজের প্রমোশন করা মানে সহজ বাংলা ভাষায় পেজের বিজ্ঞাপন দেখলে ভিমরি খেয়ে উঠার মতোই হতে পারে।
অর্থাত্ এতে দাড়ালো যে এই পেইজ লাইক না করলে আমি বাংলাদেশের নাগরিকই না।
আর তাতে যোগ হয়েছে শিবির নামক কিছু পেইড পেজার। যাদের কাজই হলো প্রথম প্রথম ধর্মীয় কিছু বাণী পোস্ট করে পরে তাদের উপরওয়ালাদের পক্ষে অমুক কথন তো তমুক কথন। উনারা কখনও যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল না উনারা দেশের আলেম সমাজ এই সেই ......ছাল জাতীয় পোস্ট। আরও আছে কতিপয় ওড়না পার্টি। তাদের লক্ষ নাকি মেয়েদের ওড়না পড়ানো। যেভাবেই হোক তারা আমাদের দেশের সকল মেয়েদের ওড়না পড়িয়ে ছাড়বেন ইনসাল্লা।
আরও আছেন আমাদের মহামান্য পেজাররা যারা নিজেদের পড়াশোন বাদ দিয়ে সারাদিন শুধু পেজ চালান। তারা পেজের লাইকের জন্য আপনার পায়েও পড়তে রাজি আছেন। তাদের পেজগুলার পোস্ট দেখলে মনে হয় তারা এডাল্ট নাকি আমরা এডাল্ট।
বর্তমান সময়ে ফেবুতে বিভিন্ন বিষয়ের সম্পর্কে জরিপ চালানো হচ্ছে। অতএব অদূর ভবিষ্যতে ফেবু পেইজ হতে পারে জরিপ চালানো অমীয় সম্ভাবনার দ্বার।
আমির খান নাকি শাহরুক খান আপনার মতে কে সেরা?
আপনার মতে কে সেরা শখ নাকি সারিকা।
কিংবা ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলায়ও আপনি দেখতে পারবেন জরিপ।
কিংবা আপনি যদি কাউকে আদর মানে চুমু দিতে চান তাও জানাতে পারেন ফেবুর পেজের মাধ্যমে।
কিংবা আপনি কারো উপর ঝাল মেটাতে চান? মানে কাউকে চড়, লাথি কিংবা থাপ্পর মারতে চান। তাও আপনি পাবেন ফেবু পেইজে।
কি আজব দেশপ্রেম আমাদের পেজারদের।
আর আমাদের পেজারা তাদের পেজ লাই দেয়ার জন্য আরও আকর্ষণীয় পন্থা অবলম্বন করছেন।
আর কতটুকু নিম্ন মনমানসিকতার হলে এরকম পোস্ট দেওয়া যায়। এরকম চলতে থাকলে দেশের ভবিষ্যত্ খুবই উজ্জ্বল হবে। কয়েক দিন পর পেজ চালানোর জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
বেকার যুবকরা যখন কাজের অভাবে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। আর এখানে আছে নিষ্কর্মা
কিছ তরুণ যারা হয়েছেন স্বাবলম্বী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


