চন্দ্রিমা উদ্যান
১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইট-কাঠের শহর এই ঢাকায় একটুখানি সবুজের আভাস দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ তাই রাজধানীবাসীর কাছে পরম কাক্সিক্ষত। কিন্তু অযত্ন আর অবহেলায় রাজধানীর বুকে যেটুকু সবুজ এখনও অবশিষ্ট আছে, তার পরিবেশ আমরা নষ্ট করে ফেলছি। রাজধানীর মনোরম চন্দ্রিমা উদ্যানের পরিবেশ অব্যবস্থা ও অনিয়মের কারণে বেহাল। মদ, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য এখানে খুব সহজেই পাওয়া যায়। উদ্যানে তরুণ-তরুণীরা বেড়াতে গিয়ে এমন বেলেল্লাপনা দেখায় যা উল্লেখ্য নয়। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া লোকজন বিব্রতকর অবস্থায় পড়েন। এই উদ্যানের প্রায় স্থান হকারদের দখলে। এরা মানুষদের এককথায় উত্ত্যক্ত করে ছাড়ে! দিন পেরিয়ে সন্ধ্যা হতেই ভাসমান পতিতাদের আনাগোনা বেড়ে যায়। বাড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। রাত ৯টার পর এখানে প্রবেশ নিষিদ্ধ হলেও কেউ তা মানে না। তবে শুধু চন্দ্রিমা উদ্যানেরই এই অবস্থা নয়, উদ্যান বা পার্কের ওই একই চিত্র। সুস্থ পরিবেশ না থাকলে পরিবার-পরিজন নিয়ে কিভাবে যাওয়া যায়? তাই চন্দ্রিমা উদ্যানসহ ঢাকার উদ্যানগুলো থেকে সব অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করা হোক।
এটা কোন মন্ত্রণালয়ের কাজ তা আমার জানা নাই? তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন ঢাকাকে তার আসল রূপ থেকে বিচ্যুতি করবেন না।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন