somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Wait And Hope

৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাল,নীল আলো জ্বলছে।আলো নয় শুধু,মশাল।
অথবা ঠিক মশাল নয়,জীবন।অসীম বিস্তারের তরঙ্গ ।
পৃথিবীটা আজ অনেক বিস্তৃত।

ঐ ছায়াপথ,ঐ অজানা, ঐ নতুন সব আমার মাঝে ক্রমাগতঃ একাকার হয়ে মিশে যাচ্ছে।
তবু শূন্যতা,পূর্ণতা বোধ নেই।

চারপাশে কেমন স্বাস্থ্যকর হাওয়া।
সিগারেটের ধোঁয়া রিকশাওয়ালার মুখ থেকে সঞ্চারিত হচ্ছে না আমার বুকে বিষাক্ত তীরের মতো ; মানুষের ভালবাসার মতো।
হঠাৎ অনেক বিস্তৃত হয়ে গেছি।

একটু আগেও যে মেয়েটার কথা,চোখ,বুক আর অস্তিত্বের চুম্বক আমাকে বিচ্ছিন্ন মেরুর মতো টানছিলো ; হঠাৎই যেন তার রাশ হালকা হয়ে গেছে।

গোটা পৃথিবী।
অনেক আলো।অনেক স্বপ্ন ।
অনেক মন । অনেক শরীর ।
কেবল বাতাসের মতো ছুঁয়ে ছুঁয়ে যাওয়া অনুভূতি।
কেবল অধিকৃতিহীনভাবে ছুটে চলা।

এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে অভিযাত্রী অক্সিজেন নিচ্ছে সিলিন্ডারের সাহায্যে;বেঁচে আছে;কিন্তু তার চারপাশে অসীম,অনন্ত মৃত্যুর কী ভয়াবহ,সুন্দর রূপ।
তার জীবনটাই সেখানে একটা আবর্জনা । মৃত্যুর রাজ্যে।
জীবনের এই ট্রাজিক আনন্দ আমার সত্ত্বায়।

ভুলে গেছি -
প্রেমিকাকে চুম্বনের স্বপ্নে আমি স্বর্গ দেখেছিলাম,
তার অনাঘ্রাত সুবাসে আমি পারিজাত খুঁজতে চেয়েছিলাম।
ঐ কিশোর ছেলেটা নতুন রিকশা চালাচ্ছে ,
মাস্তান টাকা কয়টা কেড়ে নিলো বলে খাওয়া বন্ধ ।
মধ্যবিত্ত পরিবারের জমি সংক্রান্ত বিবাদে
ভাই-ভাইয়ের মাথা ফাটিয়েছে ।
পাত্র-পাত্রীর মুখ না দেখেই বিয়েতে বসেছে;
এবং রাতের লজ্জাহীন সঙ্গম সেরে-সমতার সম্পর্ক ছেড়ে-
সকালবেলা চরম নির্লজ্জতায় স্বামীকে সালাম করে বেহেশত খুজছে পায়ে -

এক রাতে বেহেশত লিঙ্গ থেকে পায়ে নেমে এসেছে।

মহাজন ২ টাকা করে ঠকিয়ে বড়লোক হচ্ছে,
মহাজন ঠকছে ৪ টাকা করে।
বিজ্ঞানের মন্দিরে বসে মেধাবী ছেলে অসুখ সারাতে
দোয়া-দরুদ পড়ছে,প্রার্থনা করছে।
করছে গোবর জলে গোসল।

সমস্তকে দেখছি এক সর্বাঙ্গীণ আলোয়।
পৃথক পৃথক ভাবে কোন একক আধারে আলো ফেলে তাকে প্রকট করে নয়।

মাপছি আপেক্ষিক গুরুত্ব । সবকিছুর।
সারা শরীর শুষে নিচ্ছে শহরের দোকানপাট,ঘরবাড়ি,বিষাক্ত বাতাস - ফেরারীর শরীরের মতো ।

অথবা,অথবা
আমি এক ভোগবিলাসী জমিদারের মতো-
কঞ্জুসের মতো -
একা একা ভোগ করে যাচ্ছি সমস্ত আনন্দ,বিষাদ,ভালোবাসা ,
শিল্পের আকরিক।
অন্যরা লোভ-কাম,প্রেম,সংঘাত তৈরী করছে।
আমি ভোগ করছি।

সময়ের মাঝ দিয়ে আমি চলে যাচ্ছি -
অতীতে,ভবিষ্যতে এবং সময়হীনতায়।
সমস্ত তৃপ্তিকে গ্রাস করে আমি এক চরম অতৃপ্তির মাঝ দিয়ে চলছি।

কোন আলোড়ন নয়,প্রেম নয়,হাহাকার নয়,পৃথিবী নয়,অসীম নয়;আমি এক অজানা অপৌনঃপুনিক পথে ঘুরছি।সময় যার একটা মাত্রা ।

আমি ব্যাবসায়ী না হয়েও,চরম অবাস্তব জেনেও মৃত্যুর মাঝে ঘুমজাগা বিশ্বাসে বলছি -

Wait And Hope.
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×