মগের মুল্লুক
১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি সহজ কিছু বুঝিনা
আমি সহজ কিছু জানিনা
আমি সহজ কিছু দেখিনা
এই মগের মুল্লুকে ।
আমি লাশ দাখি বস্তা বন্ধী
খণ্ডিত গলা পঁচা ।
আমি ধর্ষিতা নারীর চিৎকার শুনি
পাড়া মহল্লা ভরা ।
আমি কিশোরী মেয়ের
ঝলসানো রূপ দেখে
হই আতঙ্কিত ,
আমি রাস্তায় পরে থাকতে দেখি
গুলিতে ঝাঁঝরা দেহ ।
আমি সহজ রাস্তা চিনিনা
আমি সহজ ভাষা বুঝিনা
আমি সহজ কোন কথা শুনিনা
এই মগের মুল্লুকে ।
আমি আস্তিক দেখি
নাস্তিক দেখি
দেখি লগি বৈঠার যুদ্ধ ।
আমি টাকার পাহার
গড়তে দেখি,
দেখি গরিবের পেটে লাথ ।
আমি ভাষন শুনি
গুলির শব্দ শুনি
বুঝিনা কোন কিছুই ।
আমি শ্রমিকের তাজা দেহ দেখি
ইট বালু আর সিমেন্টের
নিচে মিশে যেতে ।
আমি রাজা দেখি, রাজ্য দেখি
দেখিনা জনগন
ক্ষুধা দেখি , কান্না শুনি
শুনি হাহাকার ।
আমি সবই দেখি আবার
কিছুই দেখিনা
এই মগের মুল্লুকে।
আমি সহজ কিছু ভাবিনা
আমি সহজ কিছু চাইনা
আমি সহজ কিছু পাইনা
এই মগের মুল্লকে ।
টোলামোর, আয়ারল্যান্ড
০৬/১০/২০১৩ইং
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন