somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজা পাইলাম- গাছ কাটলো হরতালকারীরা, বিক্রি করলো হরতাল বিরোধীরা!

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশব্যাপী জামায়াত ও বিএনপির ডাকা টানা তিনের হরতাল চলাকালে ঝিনাইদহ-কালীগঞ্জ, কালীগঞ্জ-জীবননগর ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে পিকেটিং করার সময় হারতালকারীরা শত শত ইক্যালিপটাস, রোড রেইনট্রি ও মেহগনি গাছ কেটে সড়ক অবরোধ করে।

কিন্তু হরতাল শেষ হওয়ার পর মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রাস্তা থেকে কিছু গাছ উদ্ধার করলেও বেশিরভাগ গাছ সরকার দলীয় লোকজন বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, এসব গাছ জেলা পরিষদের পক্ষ থেকে লাগানো হয়েছিল।

গাছের ব্যাপারে ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান সহকারী শফিউদ্দীন বাংলানিউজকে জানান, কালীগঞ্জের খয়েরতলা ও ছালাভরা থেকে কিছু গাছ তারা উদ্ধার করতে পেরেছেন। তবে বেশির ভাগ গাছ ‘কে বা কারা’ নিয়ে গেছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না।

তিনি আরো জানান, বিএনপির ডাকা হরতাল শেষ হওয়ার পর মঙ্গলবার বিকেলেই কালীগঞ্জ-ঝিনাইদহ ও কালীগঞ্জ-জীবননগর সড়কে ফেলা প্রায় অর্ধশতাধিক গাছ লুট হয়ে যায়।

‘কে বা কারা’ এই গাছ লুটের সঙ্গে জড়িত তা তিনি বলতে না পারলেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সরকার সমর্থকরা কাটা গাছগুলো ভ্যানে করে কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়।

এদিকে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা, হলিধানী ও বৈডাঙ্গা এলাকার কিছু গাছ পুলিশ সদস্যরা বিক্রি করে দিয়েছে বলে এক কাঠ ব্যবসায়ী জানান।

গাছ কাটার বিষয়ে ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে দু’এক দিনের মধ্যে মামলা করা হবে জানানো হয়েছে।

গাছ উদ্ধারের ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজা খাতুন বাংলানিউজকে বলেন, ‘‘রাস্তায় ফেলা গাছগুলো যে কোথায় আছে তা আমি বলতে পারবো না। তবে উদ্ধার করা কোনো গাছ থানায় নেই’’।

গাছ উদ্ধারের জন্য কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

অপরদিকে, হরতালকারীদের কাটা গাছ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হারতাল বিরোধীদের বিক্রি করার বিষয়টি বুধবার ‘টক অব দি টাউনে’ পরিণত হয়েছে।

source: banglanews24.com
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×