somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরঞ্জনা তুমি ফিরে গেছো

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুরঞ্জণা তুমি ফিরে গেছো

শ্যামল সোম

ঘনবর্ষায় অঝরে ঝরছে বৃষ্টি,
ঝিলের পাড়ে গাছের তলায়
তোমার চোখে চোখ রাখতেই
দেখে ছিলাম আমার সর্বনাশ।
বাদলা হাওয়ায় থরথরিয়ে কাঁপছিল
তোমার সোনার বরণ শরীর,
সারা মুখে লাজে রাঙা-আলোর হাসি,
অপরূপ রুপের এই মাধূরী
আকাশে ঝলসে উঠছে বিদ্যূতশিখা
আলোয় আলোময় চারিদিক।
বাজ পড়ার আওয়াজ শুনে ভয়ে
তুমি কান চেপেছো, দুহাত বাড়িয়ে
দিলাম তোমার দিকে, ছুটে এসে বুকে
জোরে জড়িয়ে ধরলে আমায়।
শ্রাবণের ধারার মতো সেদিন
অবিরাম ঝরছিলো জল,
এত দিনের সব অভিমান
অনুযোগ, অঅভিমান-যাতনা অশ্রু
বৃষ্টিতে ধূয়ে যায়, গভীর চুম্বনে--
তোমার এতদিনের সব দুঃখ, কষ্ট, ক্লেশ,
তপ্ত মাটির মতো সব শুষে নিলাম।
নির্জন অলকানম্দা নদীর ধারে,
বরফ ঘেরা ঐ নীলক্ন্ঠ পাহাড়ের নীচে
পাইন বনে সবুজ বুগিয়াল এরই মাঝে
লতায় পাতায় দুজনে ঘর বেঁধেছি।
দোরে দোরে -ফেরী করে ফিরতাম
বনের ফুল, ফল আর পিঠ বোঝাই কাঠ।
রঙ বেরঙের বাহারী ঘাগরা আসমানি
রঙের কাঁচুলি, রঙিন ফিতেয় বিনুনী-
সূর্মায় চোখ আঁকা কপালে সোনালী টিপ !
তুমি দুয়ার ধরে আছো দাঁড়িয়ে-
দূর থেকে তোমায় দেখে পিঠের বোঝা,
ছুড়ে ফেলে; আমি এক দৌড়ে এসে
শক্ত হাতে জড়িয়ে ধরে তোমায় আমি
শূণ্যে নিয়ে বন বন করে ঘুরিয়ে দিয়ে
নরম ঘাসে দুজনে আছাড়ে পরে সে এক
আশ্চর্য সুখের পরশে হারিয়ে গেলাম।
কাটল দিন গেল বছর; পাগল করার শীতের
মাঝে আগুন জেলেও হয়না গরম !
শীতল দিনে শিথিল হলো প্রেম, হায়!
ভালোবাসা এ যাতনায় চির তরে হারিয়ে গেল।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×