somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু আমরা সমমনা, সমপেয়ে নই!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধুরা সবাই আমার পতনোন্মুখ স্বভাবের সাথে কমবেশি পরিচিত।
আজ সকালে চলন্ত বাস থেকে নামতে গিয়ে ঝুলন্ত এই আমি পা পিছলে একেবারে পপাত চ মমার চ! আলুর দম হওয়া থেকে বেঁচে গেছি একটুর জন্য। নিজেকে আমি ভাবিটা কী? অ্যাকশন হিরোইন? কী জানি! তবে বাস থেকে আমি পড়ার সাথে সাথেই সাউন্ড ইফেক্ট শুনতে পেলাম। সবকয়টা যাত্রী একসাথে আহা, হায় হায়, ওরে ওরে টাইপ অনেক ধরণের কাতরোক্তি করে উঠল। হেলপারটা হতবুদ্ধি মুখে আমার দিকে তাকিয়ে বলে যাচ্ছে,‍‍‌ ‍"আমি তো থামাইতে আছি। আপনি ক্যান তাও ঝাঁপটা দিলেন?‍" এদিকে আমার জীবনে পতন এতবার হযেছে যে আমি ভাবলেশহীন মুখে উঠতে উঠতে বললাম," ধুর মিয়া। আমি নামমু শ্যাউড়াতে।আপনে থামাইতে থামাইতে সেই র‍্যাডিসন হোটেল যাবেন গিয়া!" বলে নির্বিবাদে উলটা ঘুরে হাঁটতে লাগলাম। ভাবলাম, এ যাত্রা আবারো অক্ষত থেকে গেললাম। কিন্তু হায় হায়! প্্যান্ট তো হাঁটুর কাছে ছিঁড়ে গেছে! হাঁটা দিলাম। এই ছেঁড়া প্যান্ট নিয়ে এখন কী করব ভাবতেই ভাব্তেই এক পথচারী সেইরকম উত্তেজিত মুখে বলল, 'আপনাকে ফেলে দিছে?' "না ভাইয়া, আমিই লাফায়া পড়ছি।' ভদ্রলোক ভাবলেন আমি বোধহয় মশকরা করছি। বাসের দিকে তাকিয়ে বললেন, "শালাদের পিটানো উচিত। আপনি কিছু বললেন না কেন?" বললাম, "ব্যাপার না, ভাইয়া। আমার ব্যাথা লাগে নি।"
হাঁটুর কাছে ছেঁড়া প্যান্টা চাদরে ঢেকে আমার বিদেশী কলিগকে ফোন করলাম। ও অফিসের কয়েকটা বিল্ডিং পরেই থাকে। বললাম," তোমার কাল প্যান্টা রেডি রাখ। আমি ওইটা পরার জন্য তোমার বাসায় আসছি।" একটু পজ নিয়ে বললাম," কারণ আমারটা ছিড়ে গেছে। " ও আমার পাগলামির সাথে পরিচিত। কোন প্রশ্ন না করে বলল, "চলে আস।"
আমার কলিগের অতিকায় বিশাল কাল পাজামা পরে আমি নতুন করে হাঁটা প্র্যাকটিস করছি। কারণ আমি আর ও সমমনা হলেও সমপেয়ে নই!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×