somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মা ভাবনা ও একজন সাকিব আল হাসান

০৯ ই মে, ২০১৬ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার কর্মজীবনের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে মেন্টরিং করা, মূল্যবোধের উপর সেশন নেওয়া। আমার মত একটা পাগলাটে মানুষের কাছে যারা পরামর্শ নিতে আসেন, তারা যে কতটা অসহায় সেটা বলাই বাহুল্য। গ্রাম থেকে গ্রামে, শহরের বিভিন্ন কোণে, সেশন নিতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি- মানুষের সমস্যা আর জটিলতার অন্যতম মূল উৎস হল- আত্মবিশ্বাসের অভাব। আমি প্রায়ই আমার নারী Participant- দের একটা প্রশ্ন করি- “আপনি কি বিশ্বাস করেন যে, আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে?” অধিকাংশই খুব অস্বস্তিভরে একটা হাসি দেয়।

অনেকের চোখে স্পষ্ট প্রতিবাদ এবং অবিশ্বাসের দৃষ্টি দেখি। আমি তখন মায়েদের দিকে তাকিয়ে বলি, “আপনার বাচ্চার কাছে যদি এই মুহুর্তে শাবানা বা ববিতাকে এনে দেওয়া হয়- বলা হয় যে, আজ থেকে এই সুন্দরী মহিলাটি তোমার মা- আপনার কি মনে হয় আপনার বাচ্চা আপনাকে ছেড়ে তার কাছে যাবে?” তখন সবাই একবাক্যে বলেন, “না, যাবে না।” তখন আমি বলি, “এবার কি বুঝলেন, পৃথিবীতে কোন একজনের চোখে আপনি সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকাঙ্ক্ষিত?” যে শিশুর মুখে কথা ফোটে নি, সে-ও তার কান্না দিয়ে বুঝিয়ে দেয়, তার মাকে সে অন্য কাউকে দিয়ে রিপ্লেস করবে না।
একই কথা, মায়ের ক্ষেত্রেও সত্য। তার চোখে তার সন্তানের চেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি আর কেউ নেই। এই কথাগুলো বলার একটা কারণ আছে। আপনি যতক্ষণ নিজেকে ভালবাসতে না পারবেন, ততক্ষণ অন্যকে ভালবাসা আপনার পক্ষে সম্ভব হবে না। যে মেয়ে নিজেকে সুন্দর ভাবে না, সে মেয়ে অন্য মেয়ের সৌন্দর্য অ্যাপ্রিশিয়েট করতে পারবে না। অন্যের সৌন্দর্য তার মনে কেবলই ঈর্ষা জাগাবে। সৌন্দর্য দর্শনের নির্মল আনন্দ জাগাবে না।
সাধে কি যীশু বলেছিলেন- “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাস”! তাঁর ভাষ্যমতে, এইটুকু করতে পারলেই পৃথিবীর সমস্ত আইন-কানুন মান্য করা হয়ে যায়। আসলেই তাই। নিজেকে যেভাবে ভালবাসেন, সেভাবে ভালবাসলে আপনি কোন মানুষকে কষ্ট দিতে পারবেন না। কিন্তু, আমরা পোস্ট-মর্ডান মানুষ যে নিজেকে ভালবাসতেই ভুলে গেছি! সারাক্ষণ inferiority complex আমাদের কুরে কুরে খায়।

সবশেষে , পৃথিবীর সমস্ত মানুষকে বলি, মায়ের চোখ দিয়ে পৃথিবীটা দেখুন। নিজেকে আগে ভালবাসুন, তারপর বাকি সবাইকে ভালবাসতে পারবেন। যারা নিজেকে ভালবাসেন না, তারা অন্যকে সম্মান দিতে পারবেন না। তাদের দিন গুজরান হবে সাকিব আল হাসানের পোস্টে জ্ঞান বিতরণ করে, অশ্লীল কমেন্ট করে। কারণ নিজের মনের গহীনে তারা জানেন, এ জগতে কেউ তাদের পোছে না। সাকিবের পোস্টে কমেন্ট করে তাও যদি মানুষের দৃষ্টি কাড়া যায়। ভাল কাজ দিয়ে কারো নজর কাড়ার সাধ্য যেহেতু নেই, অতএব বিখ্যাত মানুষের গায়ে কাদা ছুঁড়ে কুখ্যাত হই। এইসব হীনম্মন্য মানুষের জন্য রইল আমার আন্তরিক সমবেদনা। এরা কি কোনদিন নিজের মায়ের চোখ দিয়ে নিজেকে দেখবেন? কী জানি!

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:২৭
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×