স্বপ্ন কি বেঁচে দেয়ার জন্য ?
১. স্বাভাবিকতা-অস্বাভাবিকতা
ফার্মগেটে প্রচণ্ড ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছি। বাসের অপেক্ষা। আমাকে অনেক পরিশ্রম করে, অন্যকে আঘাত দিয়ে হলেও বাসে একটা দাঁড়ানোর জায়গা করতে হবে। তবু নিশ্চিন্ত হবার কিছু নেই, রাস্তায় জ্যাম কেমন হবে সেটাও অনেক বড় একটা ব্যাপার।
স্বকল্প পরিবহন দেখা মাত্র সুশৃঙ্খল লাইনটা ভেঙে গেল, কারন বাস প্রায় পুরাই ভর্তি।সব আদব-কায়দাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একজন সামনের বুড়োটাকে ফেলে দিয়ে নিমেষেই জায়গা করে নিল। আমি হেল্পারের পাশে ঝুলে পরলাম,আমি তাই-ই করি পারতপক্ষে; কম্পিটিশন করে আগে আমি ঢুকতে পারি না।রাস্তায় জ্যামে আরও বারোটা বাজল।
এই চিত্র প্রতিদিনের।
এই অতি সাধারন চিত্রের সাথে আমরা এতই পরিচিত হয়ে গেছি যে আমরা আজকাল কেউ জানি না একটা বাস খালি মানে কি ! একটা বাস খালি এর অর্থ যাত্রীরা সবাই বসে আছে, দু’একজন দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনি এখানে একটু সহজ হয়ে দাঁড়াতে পারবেন !
কেউ খেয়াল করছে কি না জানি না, কিন্তু আমরা আমাদের স্বাভাবিকতা হারিয়ে ফেলেছি। প্রতিদিন রোড এক্সিডেন্টে প্রচুর মানুষ মারা যাচ্ছে। তারেক মাসুদের মত অমূল্য সম্পদকে হারালাম আমরা। তাতে সরকারের যোগাযোগ মন্ত্রী অত্যন্ত স্বাভাবিকতা প্রদর্শন করে কাজ করে গিয়েছেন। চারপাশে দুর্নীতি হয়ে গেছে অলিখিত নিয়ম। সরকারি অফিসে নির্বিকারভঙ্গিতে টাকা এগিয়ে দেই বিনা কোন রশিদে। বিশ্ববিদ্যালয়ে কিছু সম্পূর্ণ বিরক্তিকর প্রাণী আছে যারা আজাইরা ভাব নিয়ে চলে, সব রকম খাওয়া-দাওয়া তাদের জন্য ফ্রি। তারা সাধারন ছাত্রদের সত্যিকারের অভিভাবক(!) । হলের বিভিন্ন সিট নিয়েও তারা ডিল করে থাকে যেখানে শিক্ষকদের কথার কোন মূল্য নেই( তবে শিক্ষক সরকারি দল হলে অবশ্য আলাদা কথা)।বিশ্ববিদ্যালয়ে যারা এখন রাজনীতি করে তারা কোন স্তরের সেটাও আমরা জানি। ফ্রাঙ্কলি বলছি সবচেয়ে নিচের লেভেলের ছাত্ররা করছে রাজনীতি এবং কি জন্য সেটাও আমরা জানি । শিক্ষার মান উন্নয়ন নিয়েও ব্যাপক সংশয়। কারন সরকারে যে মানুষজন আছে তারাও কতটুকু সুশিক্ষিত আমরা সবাই জানি।
এই রকম একটা দুইটা না , আরও অনেক ব্যাপার আছে বা ঘটছে এই দেশে যা স্বাভাবিক নয়- আরও দুর্ভাগ্যজনক এটাই যে আমরা এই ব্যাপারগুলোতে অভ্যস্ত হতে শিখে গিয়েছি !
ছোট মানসিকতা থেকে বের হবার জন্য প্রয়োজন মৌলিক চাহিদা ভালভাবে পূরণ , সুশাসন আর যোগ্যতার মূল্যয়ন। কিন্তু আমাদের সমাজ আর রাজনীতিতে যে মানুষগুলো আছেন তারা এসবের কিছুই করতে পারবেন না কিংবা করবেন না কারন তারা নিজেরাই শোষক - এই সহজ সত্য কথাটা আমরা জানি এবং ধরেই নিয়েছি এটা স্বাভাবিক - এর থেকে ভয়ংকর কিছু আর কি হতে পারে ! কিছুদিন আগে কিছু ছাত্র সাভারে গভীর রাতে বেড়াতে গিয়ে গণধোলাইয়ে মারা গেল,ব্যাপারটা যুক্তিযুক্ত করার জন্য কিছু মানুষ বলতে লাগলো এদের সাথে গাঁজা ছিল।গাঁজা সাথে থাকলে কি ওদের মারা যুক্তিযুক্ত ? দেশের রক্ষক পুলিশদের সাথে জনগণের অবস্থা শোচনীয়। তাদের উপর ন্যূনতম ভরসাও নেই সাধারণ মানুষের। এটা কি কম আতঙ্কজনক অবস্থা? এরও কিছুদিন আগে লিমন নামের একজনকে পঙ্গু করা হল। ব্যাপারটা ধামাচাপা দিতে হাস্যকর অনেক কিছু করা হল। একজন মানুষকে পঙ্গু করে দেয়ার অধিকার এদের কে দিয়েছে ?
এভাবে বলতে থাকা যায় অনেক কিছু। সামাজিক ব্লগগুলিতে এসব কথার ফুলঝুরি ছুটছে। সেটা আসলে কিছুটা স্বাভাবিকও; কেননা মানুষ আশা,দুঃখ আর ক্ষোভের কথার প্রকাশ করতে পারছে এসব জায়গায় সহজে। ফেসবুকে স্বপ্ন আঁকছে অবলীলায়। নিঃসঙ্গ মানুষদেরও ক্রমেই একক ভরসাস্থল হয়ে উঠছে এই ডিজিটাল স্বপ্নবই !
এই সামাজিক মতামত আদানপ্রদানের কারনে কিছুটা হলেও আজকাল দেশের অবস্থা সম্পর্কে কম বেশি জানছে সবাই।
২.ভালবাসার বাংলাদেশ
বাংলাদেশ আমাদের দেশ – খুবই প্রিয় আমাদের এই মাতৃভূমি। ১৯৭১ সালে আমরা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটাকে পেয়েছি। সেই সময়ের দেশের পুরো বুদ্ধিজীবী সমাজ আমরা হারিয়েছি। মা-বোনদের কথা লিখতেও কষ্ট হয়। অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে অনেকে পাড়ি জমাতে পেরেছিলেন ভারতে, কিন্তু বেশিরভাগই পথে ধরা পরে হানাদার বাহিনীর হাতে। কি কষ্টের সেই যাত্রা ! কত পরিবার ছিল জঙ্গলে , খেয়ে- না খেয়ে... আরও কত কষ্টের কথা আছে মুক্তিযুদ্ধের বইগুলোতে ! আমরা যারা মুক্তিযুদ্ধ দেখি নি, কিন্তু সামান্য হলেও জানার চেষ্টা করেছি – যা জেনেছি বই পড়ে কিংবা শুনেছি – তাতেই আমরা অন্তত এটুকু বুঝতে পেরেছি আসলে মুক্তিযুদ্ধ ভালবাসার ফসল। একমাত্র ভালবাসাই পারে এমন আত্মত্যাগ আনতে। মুক্তিযুদ্ধের অনেক গল্পের মাঝে একটা গল্প অনেকেই শুনেছেন- পাক হানাদার বাহিনী অভিযানে এলো, মা তার বাচ্চাকে নিয়ে লুকিয়ে পড়েছে।এমন সময়ে বাচ্চা কাঁদতে শুরু করল – মা মুখ চেপে ধরলেন উত্তেজনায়। হানাদার বাহিনী চলে যাবার পর দেখা গেল, বাচ্চা আর বেঁচে নেই। একটা মায়ের জন্য এর চেয়ে দুঃখের আর কি হতে পারে ? মজার ব্যাপার হল- এই গল্পটা অনেক জায়গাতেই স্থানীয় মুক্তিযুদ্ধের খণ্ড গল্প। আমি নিজে ব্যক্তিগতভাবে একজন মা কে জানি, যিনি রংপুর শহরে রাস্তায় ভিক্ষা করে বেড়ান । সেই ভিক্ষুক মা শুধু যে ওইদিন তার বাচ্চাকে হারিয়েছেন তা নয়, তার স্বামীকেও রেহাই দেয় নি “পাকি”রা। স্বামীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাবার সময়ও তিনি ছিলেন চুপ করে।এরপর কোন কারনে বাচ্চাটা যখনই কেঁদে উঠতে শুরু করল, উনি মুখ চেপে ধরলেন উত্তেজনায়, তারপর যখন মুখ ছাড়লেন- তখন আর শিশুটি বেঁচে নেই...।আমার কাছে সবচে ভয়াবহ ব্যাপার মনে হয় যখন শুনি বাবা-মায়ের সামনে তাদের মেয়েকে ধর্ষণের মত প্রচণ্ড অমানবিক দুঃখের কথা। এই দৃশ্য কল্পনায় যখন একজন বাঙালি নারীকে আনতে হয়- তখন আর কি বলার থাকতে পারে ?
এই রকম অসংখ্য ভয়াবহ টুকরো টুকরো কাহিনী পাওয়া যাবে দেশের সবখানে। ৪০ বছর খুব বেশি সময় নয় ! খুব বেশিদিন হয় নি – বিশ্বকাপ ক্রিকেট এর; এর মাঝেই আমরা আমাদের এই ভালবাসার দেশকে বিভক্ত হতে দেখেছি যে দুইটা দেশকে নিয়ে- তার মাঝে একটি হল পাকিস্তান। ব্যাপারটা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের সামান্য আবেগও ধারণ করে। এই পাকিস্তান নারী-পুরুষ সমর্থকদের রুচি কিভাবে কাজ করে সেটা সত্যিই এক বিশাল রহস্য – তবে সাধারণভাবে দেখলে চলে আসে ধর্মের একটা সাদৃশ্য। একই কথা দেশের অনেক ভারত সমর্থনকারী হিন্দুদের ক্ষেত্রেও প্রযোজ্য। ভারতের সাথে পাকিস্তানের তুলনা সত্যিই অবান্তর। ক্রমেই বিশ্ব রাজনীতির অন্যতম পরাশক্তি ভারত আমাদের সাহায্য যেমন করেছে, তেমনি তাদের নিজেদের স্বার্থও পুরোপুরি রক্ষা করে চলছে বিভিন্ন চুক্তিতে, সীমান্তে পাখির মত লোকজন মারছে আর ট্রানজিট নিয়ে ওদের কূটচাল তো আছেই। কিন্তু তাই বলে পাকিস্তান যা করেছে তার সাথে কি এটার কোন তুলনা হয় ? একেবারে পশুর মত আমাদের ওরা আমাদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল আমাদের জাতিসত্তা। আমাদের পাকিস্তানপ্রেমী প্রজন্মও আজ পৃথিবীতে আসতে পারত না যদি ঐ গামছা মাথায় দেয়া মুক্তিযোদ্ধারা না থাকতো । খেলার সাথে রাজনীতির সম্পর্ক নেই, এটা সত্যি। কিন্তু রুচির সম্পর্ক নিশ্চয়ই আছে – প্রবাসী বাঙালি, যারা উচ্চশিক্ষায় আছেন তারা খুব ভালভাবেই জানেন যে ঐ মুসলিম ভাইরা আমাদের কতটা নিচু জাতের মানুষ মনে করে।
আমার দেশের বাড়ি উত্তরবঙ্গের প্রাচীন শহর সৈয়দপুরে। ব্রিটিশ সময় থেকেই এখানে সবচে বড় রেল কারখানা। ব্রিটিশদের কুঠি। চাকরির সুবাদের আর আর দেশ ভাগের বিভিন্ন সময়কালে এখানে প্রচুর মুসলিম বিহারী আসে। এই কারনে এখানের প্রায় ৬০ ভাগের বেশি (আসলে ৭০ ভাগই) মানুষ বিহারী। এখানে এখনও রাস্তাঘাটে অদ্ভুত হিন্দি-উর্দুর মিশেল পাওয়া যায়। এই ব্যাপক জনগোষ্ঠী ১৯৭১- এ বাঙালি নিধনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। এদের নৃশংসতা নিয়ে অনেক গল্প আছে। আজ ৪০ বছর পর তাদের ছেলে-মেয়েরা বাঙালিদের সাথে স্কুলে যায় , তারা আজকাল বাঙালিদের মত সুন্দর বাংলাও বলতে পারে, অনেক শিক্ষিত বিহারী আজকাল উচ্চশিক্ষায়। কিন্তু এখনও তাদের ৯৫ ভাগ মানুষ পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে। তাদের কখনই স্বতঃস্ফূর্তভাবে ১৬ ই ডিসেম্বেরে রাস্তায় দেখা যায় না, পহেলা বৈশাখও তারা সেভাবে পালন করে না। তাদের কাছে মহররম সবচে বড় উৎসব ! এই জায়গায় সত্যি পাকিস্তানি জিনিশ অনেক জনপ্রিয়। এই দেশকে তারা অনেক কষ্টে মেনে নিয়েছে- তবু তারা তাদের স্বীয় সাংস্কৃতিক সত্তা ধরে রাখছে – অথচ আমরা পুরো একটা দেশ পেয়েও আজ পাকিস্তান সমর্থন করে যাই !
আজকাল অনেক যুক্তি দেখান হয় । ১৯৭১ এ যুদ্ধ সঠিক ছিল কি না সেটা নিয়ে সন্দেহ করা হয়। মুজিবকে ব্যর্থ শাসক হিসেবে পরিচয় দেয়া হয়। অনেকে বিশ্বযুদ্ধের উদাহরন টেনে আনেন, মানব সভ্যতায় বিভিন্ন যুদ্ধের তুলনা করেন। কিন্তু ভালবাসার কোন তুলনা হয় না। যে ভালবাসা নিয়ে আমেরিকার স্কলারশিপ ফেলে দিয়ে শ্রদ্ধেয় জাহানারা ইমামের ছেলে রুমি অস্ত্র তুলে নিয়েছিল , সেটা কি ডিজিটাল নিক্তিতে চাপানো ঠিক ?
৩.স্বপ্ন বেঁচে দিতে পারব না
আমাদের সমাজে “আদর্শ” শব্দটা ক্রমেই অবান্তর হয়ে উঠছে। আমাদের দেশে দুর্নীতি এমন এক স্থান অর্জন করে ফেলেছে যে আর কোনভানবেই কোনটা নীতি আর কোনটা দুর্নীতি এই প্যাঁচ সরকারি অফিস থেকে শুরু করে সবখানে।কিছুদিন ধরে আবার নারী নির্যাতনের একটা ভয়ংকর চিত্র সামনে ভাসছে সাধারন মানুষের মনে। মানুষের এই ব্যাপক নৈতিক দূরবস্থার কারন কি ?
বাংলাদেশের মানুষ খারাপ- এই রকম অত্যন্ত হাস্যকর এবং আজব চিন্তা অনেকে করতে দেখি। প্রতিকার হিসেবে বলা হয়ে থাকে একজন একজন করে সমাজ পরিবর্তনের কথাও। এভাবে কতদূর এগিয়ে যাওয়া যায় জানি না। তবে সত্যিটা হল কোন মানুষই খারাপ না। খারাপ হয় সে “সিস্টেম”এর কারনে। সাধারণ জনগণ অনেক কম চিন্তা করে দেশকে নিয়ে, কারন তার নিজের ভার বাইতেই অনেক সংগ্রাম করতে হয় এই দেশে। এর মাঝেই কিছু মানুষ সাধরণ মানুষগুলোকে তাদের সুবিধামত কিছু নিয়মের জালে আটকে ফেলে। এই নিয়ম থেকে বের হবার সাহস আর নেই আমাদের আজকাল। এই “কিছু মানুষই” হল শীর্ষ দুর্নীতিবাজ কিছু মানুষ যারা দেশের মানুষকে প্রতারিত করছে ভোট নিয়ে বারবার। এদের লেজুড়বৃত্তিও অনেক। এদের সাথে যোগ হয়েছে বিভিন্ন পেশার মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা টেন্ডারের বালিশ ছাড়া ঘুমাতে পারেন না। সাধারণ একজন ইউপি চেয়ারম্যান কেন বিপুল অঙ্কের টাকা নিয়ে নির্বাচন করে, কিভাবে একজন সাধারন ওয়ার্ড মেম্বার বিপুল অঙ্কের টাকা দিতে পারে ঘুষ হিসেবে আর কেনইবা খুব সাধারণ একজন সরকারদলীয় নেতা সমাজে অন্যদের থেকে আলাদা। খুব সাধারন জ্ঞান বুদ্ধি থাকলেই বুঝা যায় কি ব্যাপক দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার চলে। এই টাকাগুলি আসে কিন্তু “অশিক্ষিত” “মূর্খ” গ্রামবাসীর কাছ থেকেই। দুর্নীতি নিয়ে এই দেশের সাধারন মানুষের এত তিক্ত অভিজ্ঞতা আছে যা এটা আলচনা কিছুটা অর্থহীনও। যে দেশের বিশ্ববিদ্যালয়গুলিতেই ক্ষমতার অপব্যবহার চলে অহরহ, সেখানে আর কি বলা চলে...।
এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু একদিনে হয় নি। এই দূরাবস্থা চলছে দীর্ঘদিন থেকে। বিএনপি-জামায়াত এর আজব সরকার যখন ক্ষমতায় ছিল তখন দেশের ৬৩ জেলায় একসাথে বোমা বিস্ফোরণ হল, উদিচীতে বোমা ফাটলো; তখনও মন্ত্রিরা বলেছেন আল্লাহের মালের ঐশ্বরিক ব্যাপারের কথা। সেই পুরো জঞ্জাল সরকার সরানো সহজ কথা ছিল না, অনেক নাটকের পর মূলত নতুন প্রজন্মের বিপুল সমর্থন নিয়ে এই সরকার এলো এবং আবারো মন্ত্রিদের লাগাম ছাড়া বানী, কাজের কাজ তেমন কিছুই হচ্ছে না। একবার করে সরকার পরিবর্তন হয় – সাথে পরিবর্তন হয় প্রিয় দেশের জন্মকথন,কিছু আদর্শগত অবস্থান আর স্থাপনার নাম- আর কিছুই না,কি দুর্ভাগ্য! দিনের পর দিন অদক্ষ শাসক শ্রেণীর কারনে আজ আমরা রীতিমত ধুঁকছি, চারদিক দিক থেকে জাতিগত হতাশার চাদর ঢেকে দিয়েছে আমাদের দেহ, মন। সেই হতাশা থেকে বাড়ছে নৈতিক অবনমন ক্রমেই- ফলে দুর্নীতি হয়ে উঠছে ব্যাক্তিকেন্দ্রিকও , আর সেটাই তো স্বাভাবিক !
আসলে আমাদের দরকার ছিল যোগ্য শাসক।যারা একটা দেশের মানুষের আশা-আকাঙ্খা,জীবনমান সম্পর্কে ধারণা রাখেন। একটা দেশকে শাসন করা মানে হল- দেশের কিছু সরকারি বিভাগ আছে যেগুলি নির্দিষ্ট কিছু নিয়মের মধ্য দিয়ে চলার কথা,সেগুলো দেখা আর দেশের স্বার্থ দেখা। আমাদের এই নিয়মগুলি পুরোপুরি নিজেদের মত ব্যবহার করেন বিভিন্ন শ্রেণীর মানুষ রাজনীতিবিদদের লেজুর হিসেবে যেখানে মদদ দেন রাজনীতিবিদরাই !
একটা ভাল প্রতিষ্ঠান, এর অর্থ অনেক। একটি হল- নিশ্চয়ই প্রতিষ্ঠানটি “স্বচ্ছ” নিয়মের মাঝ দিয়ে চলে। আমাদের দেশটাকে “স্বচ্ছ” নিয়মের মধ্য দিয়ে চালানোর দায়িত্ব আমরা এমন মানুষের হাতে দিয়েছি যারা এই অধিকারটুকুর মর্যাদা কখনই বুঝেনি !
আমরা একটা দেশ পেয়েছি, স্বাধীন দেশ। ১৯৭১ সালে আমাদের আগের প্রজন্ম অসম্ভবকে সম্ভব করেছিল আমাদের জন্যই। তাঁদের সন্তানদের স্বাধীন নিঃশ্বাসের নিশ্চয়তায়।
সেই সাথে স্বপ্ন দেখার অধিকারও ।
খুব ক্লান্তির সাথেই বলতে হচ্ছে, খুব কম মানুষই আজকাল বাংলাদেশকে নিয়ে সুন্দর আর যুক্তিপূর্ণ একটা স্বপ্ন দেখার সাহস রাখে...।এখানে নিরাপদ যাত্রাও সম্ভব না চিন্তা করা কারন প্রতিদিন গড়ে ৫০ জনের মত মানুষ মারা যায় রোড এক্সিডেন্টে। ব্যাপারটা দুঃখজনক কিন্তু সত্যি। এই স্বপ্ন দেখার অধিকার তিল তিল করে বিক্রি করে দিচ্ছেন আমাদের শাসকরা।বিপুল অর্থ আর ক্ষমতার বিনিময়ে। আমাদের স্বপ্ন কেন আপনারা এভাবে বেঁচে দিচ্ছেন ?
অধিকারই বা পেলেন কিভাবে ?
উত্তর কি আপনাদের কাছে আছে ?
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।