somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

িসয়াদ বস
চিন্তাহীনভাবে বাঁধাধরা কিছু ধারণা যা সর্ব ক্ষেত্রে সঠিক নয়, যেমনঃ পুলিশ মানেই ঘুসখোর নয় রাজনীতিবিদ মানেই ব্যাবসায়ী নয় মন্ত্রী মানেই চোর নয় বিএনপি সমর্থক মানেই রাজাকারের দোসর নয় আওয়ামীলীগ মানেই ভারতের দালাল নয় হিন্দু মানেই এক পা ভারতে নয় দাড়ি টুপি মানেই জ

‘নাস্তিক’ ব্লগারদের তওবা

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্যকারীদের ‘তওবা’ করানোর সুপারিশ করেছে ইসলামী চিন্তাবিদ ও আলেমরা, যাতে সায় জানিয়েছে প্রধানমন্ত্রীর কর্যালয়ের গঠিত তদন্ত কমিটি।



রোববার কমিটির সঙ্গে বৈঠকে ব্লগ ও ফেইসবুক ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) অপপ্রচারকারীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে মামলা করে কঠোর শান্তি দেয়ার সুপারিশ করেন।

‘নাস্তিক’ ও অপপ্রচারকারীদের তালিকা দিয়ে আলেমরা বলেন, “এরা তওবা করলে ভাল, নইলে শাস্তির আওতায় আনুন।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইসলামী চিন্তাবিদ ও আলেমদের সঙ্গে বৈঠকে এ সুপারিশের প্রেক্ষিতে কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার বলেন, “তওবা পড়ার সুযোগ দেয়া যেতে পারে, এর পরও তারা এ অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

তিনি বলেন “অপপ্রচারকারীদের চিহ্নিত করে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে, এজন্যই নানা উদ্যোগ নেয়া হচ্ছে কমিটি থেকে।”

বৈঠকে দৈনিক আল ইহসানের সম্পাদক আল্লামা মুহাম্মদ মাহবুব আলম নয়টি ব্লগ সাইটের বিরুদ্ধে ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন। ব্লগগুলো হচ্ছে, সামওয়্যার ইন ব্লগ, আমার ব্লগ, মুক্তমনা, নাগরিক ব্লগ, ধর্মকারী, নবযুগ, সচলায়তন, চুতরাপাতা ও মতিকণ্ঠ।

আল্লামা মুহাম্মদ মাহবুব আলম বিভিন্ন ব্লগ সাইটের ৮৪ জন ‘নাস্তিক ও অপপ্রচারকারী’ ব্লগারের তালিকা কমিটির কাছে হস্তান্তর করেন।

এসব ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে বলেন মাহবুব আলম বলেন, “অনেকে নাস্তিক হতেই পারেন, তবে যারা ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

কমিটির সভাপতি মাইনউদ্দিন খন্দকার বলেন, “অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ করেন ইসলামী চিন্তাবিদ ও আলেমরা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে এ অপপ্রচার চালিয়ে আসলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিটিআরসি।

ব্লগের উপর ‘সেন্সরশিপ’ আরোপ এবং নরজদারি করার সুপারিশ করেন তারা।

কমিটিতে বিটিআরসির সদস্য লে. কর্নেল রাকিবুল হাসান বলেন, প্রতি মিনিটে হাজার খানেক ব্লগ পোস্ট হচ্ছে, এসব নজরদারী করা অনেক কষ্টসাধ্য।

আপত্তিকর মন্তব্য করা ব্লগারদের ব্লগ বন্ধ করে দেয়া হচ্ছে বলেও জানান লে. কর্নেল রাকিব।

বিটিআরসির ব্যাখ্যার সমালোচনা করে ইসলামী চিন্তাবিদরা বলেন, “ব্লগ বা ফেইসবুক পেইজ নিয়ে কিছুই বুঝি না তা ঠিক নয়, আমাদের নয়-ছয় বোঝানোর চেষ্টা করবেন না।”

সরকারি হিসেবে দেশে ৪৮টি ব্লগ সাইট থাকলেও সভায় ইসলামী চিন্তাবিদ ও আলেমা জানান, দেশে বর্তমানে প্রায় চারশ’ ব্লগ আছে।

সভায় দৈনিক আল ইহসানের সম্পাদক আল্লামা মুহাম্মদ মাহবুব আলম আরিফ, আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ ড, ইয়াকুব, ইসলামী ফাউন্ডেশন মোহাদ্দিস মুফতি ওলিউর রহমান খান, ওলামা মাশায়েখ ঐক্যজোট সভাপতি আব্দুল হালিম সেরাজসহ অন্যান্য আলেমরা উপস্থিত ছিলেন।

গত ১৩ মার্চ ফেইসবুক ও ব্লগে ইসলাম ও হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নয় সদস্যের কমিটি করে সরকার। কমিটিতে প্রধানমন্ত্রীর দপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), আইন ও বিচার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) অতিরিক্ত ডিআইজিকে রাখা হয়েছে।

ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্য বিরুদ্ধে অভিযোগ জানাতে রোববার ই-মেইল ঠিকানা খুলেছে এই কমিটি।

বিটিআরসির তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি।

সূএ:
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×