somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

িসয়াদ বস
চিন্তাহীনভাবে বাঁধাধরা কিছু ধারণা যা সর্ব ক্ষেত্রে সঠিক নয়, যেমনঃ পুলিশ মানেই ঘুসখোর নয় রাজনীতিবিদ মানেই ব্যাবসায়ী নয় মন্ত্রী মানেই চোর নয় বিএনপি সমর্থক মানেই রাজাকারের দোসর নয় আওয়ামীলীগ মানেই ভারতের দালাল নয় হিন্দু মানেই এক পা ভারতে নয় দাড়ি টুপি মানেই জ

কলোনির বাসাগুলো তো ছোট; ৬০০/৭০০ স্কয়ার ফিট। কিন্তু মানুষগুলোর মনের স্কয়ার ফিট অনেক বেশি। আর এই আকাশছোঁয়া বাড়িগুলো রুম অনেক বড়-১২০০/১৪০০ স্কয়ার ফিট, কিন্তু মনের স্কয়ার ফিট একটা ছাপড়া ঘরের চেয়েও ছোট।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৭ বছর ধরে সরকারি কলোনিতে থাকার পর সাময়িক ভাবে ভাড়া বাসায় থাকছি। তাও প্রায় ১ বছর হয়ে গেল। এক বছরে আশেপাশের কারো সঙ্গে কথা হওয়া তো দূরের ব্যাপার, নিজের বিল্ডিংয়ের কারো সঙ্গেই কথা হয় নাই। অবাক হয়ে খেয়াল করলাম, এই এলাকায় কেউই কাউকে চেনে না। নিচতলায় কে থাকে, দোতলায় কে থাকে, র‌্যাব থাকে না ডাকাত থাকে তা নিয়ে কারো মাথা ব্যাথা নাই। পাশের বাড়ির গ্যাসের পাইপ ফেটে গেলেও কেউ ছুটে যায় না। বিকালে কেউ খেলতে নামে না, কারেন্ট গেলে নিচে নামে না(কারণ প্রত্যেকের বাসায় আইপিএস আছে)। সামাজিক অনুষ্ঠানগুলোও পালন করে অসামাজিক ভাবে। অথচ আমাদের কলোনিতে কত মজা। নিচ তলার আন্টি কচুর লতি দিয়ে লাউ শাক টাইপ রান্না করে নিচ থেকেও চিৎকার করে আমার আম্মাকে ডাক দিয়ে বলতেন, 'আপা, দীপ্ররে বাটি নিয়া নিচে পাঠান। কচুর লতি রান্না করসি।' পাশের বাসার পিচ্চিও প্রায়ই আমাদের বাসায় এসে বলতো, আম্মু বোয়াল মাছ রানসে। মাছ খাই না, গন্ধ লাগে। আপনি কি রানসেন আন্টি?' শুধু খাওয়া নয়, বিপদের সময়ও সবাই সাহায্য করতো। তিনতলার বড় ভাই একবার এসে বললেন, 'দরজা খোল, টয়লেটে যাবো। আমাদের টয়লেটে মেহমান আইসা ঢুকসে। বের হয় না।' নিচতলার আংকেল যেবার স্ট্রোক করলেন, কলোনির একগাদা পোলাপান গাড়ি ঠিক করলো, হাসপাতালের কেবিন ঠিক করলো। মুরব্বিরা টাকা-পয়সার ব্যবস্থা করলো। আন্টি হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন, তখন পাশের বাসার আন্টি খাবার রান্না করে পাঠিয়েছেন হাসপাতালে।
পাশের বাসার মানুষের আত্মীয় যেন আমাদেরও আত্মীয়। নিচতলায় বেড়াতে আসা মামা পুরো বিল্ডিংয়ের সবার মামা। অথচ এই ভাড়া বাসার মানুষগুলো যেন মানুষ না, রোবট। আন্তরিকতা, মমতা এইগুলো কি শুধু কলোনির মানুষদেরই থাকে? কলোনিতেও বিল্ডিং, অন্য জায়গায় সেই একই বিল্ডিং। ইট-কাঠ-সিমেন্টে তৈরি। তাইলে আন্তারিকতায় এত পার্থক্য ক্যান?
কলোনির বাসাগুলো তো ছোট; ৬০০/৭০০ স্কয়ার ফিট। কিন্তু মানুষগুলোর মনের স্কয়ার ফিট অনেক বেশি। আর এই আকাশছোঁয়া বাড়িগুলো রুম অনেক বড়-১২০০/১৪০০ স্কয়ার ফিট, কিন্তু মনের স্কয়ার ফিট একটা ছাপড়া ঘরের চেয়েও ছোট।

আদনান মুকিতের সৌজন্যে
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×