somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

িসয়াদ বস
চিন্তাহীনভাবে বাঁধাধরা কিছু ধারণা যা সর্ব ক্ষেত্রে সঠিক নয়, যেমনঃ পুলিশ মানেই ঘুসখোর নয় রাজনীতিবিদ মানেই ব্যাবসায়ী নয় মন্ত্রী মানেই চোর নয় বিএনপি সমর্থক মানেই রাজাকারের দোসর নয় আওয়ামীলীগ মানেই ভারতের দালাল নয় হিন্দু মানেই এক পা ভারতে নয় দাড়ি টুপি মানেই জ

সাগরিকা ২২ বছর বয়সে ২০১০ সালে ভারতে গিয়ে অপারেশন করে পুরুষ থেকে হিজড়া হন। এতে তার খরচ হয় ৫০ হাজার টাকা B:-) B:-) B:-)

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“পুরুষের প্রতি ঘৃণায়ই হিজড়া হইছি” এমনটাই মন্তব্য করলেন আসাদ গেটের ফুটওভার ব্রিজে ভাসমান এক দেহপসারিণী সাগরিকা।

তিনি বলেন, “ছোটবেলা থেকেই নারীর প্রতি পুরুষের অত্যাচার দেখে আমার মনে এক ধরনের ঘৃণা জন্ম নেয়।“

সে কারণে সাগরিকা ২২ বছর বয়সে ২০১০ সালে ভারতে গিয়ে অপারেশন করে পুরুষ থেকে হিজড়া হন। এতে তার খরচ হয় ৫০ হাজার টাকা। দেশে ফিরে এসে জড়িয়ে পড়েন দেহ ব্যবসায়।

সাগরিকা খুবই সাধারণ পরিবারের ছেলে ছিলেন। জীবনের নানা ঘাত-প্রতিঘাতে বার বার হোঁচট খেয়েছেন তিনি। অর্থের প্রয়োজনে একসময় চলে আসেন দেহ ব্যবসায়।

রোজ রাত ১১টা থেকে ২টা পর্যন্ত আসাদগেট ফুটওভার ব্রিজে দেহ ব্যবসা করেন তিনি। খদ্দেরপ্রতি একশ থেকে ৫০০ টাকা নেন।

সাগরিকা বলেন, “যার কাছ থেকে যেমন পারি, তেমনটাই নিই। আমার নির্দিষ্ট কোনো চাহিদা নেই।”

তিনি জানান, পুলিশ সরাসরি বাধা দেয় না। তবে খদ্দেররা এলে তাদের সঙ্গে ঝামেলা করে। এ জন্য পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তার।

কেন এ পেশায় এসেছেন জানতে চাইলে সাগরিকা বলেন, “পুরুষের প্রতি ঘৃণা থেকে হিজড়া হয়েছি। আবার এই পুরুষের নিয়মের কারণেই আমরা এই সমাজে থাকতে পারছি না। কারণ, পুরুষরাই তো সমাজের মাথা। তারা আমাদের রাখতে চায় না। কেউ কাজ দিতে চায় না। তাই, এ পেশায় এসেছি।“

তিনি জানান, পেশা সম্পর্কে তার পরিবারের সদস্যরা কিছুই জানে না। তার পরিবারের সবাই বরিশালে থাকেন।

অশ্রু চোখে তিনি বলেন, “বাড়ির সবাই জানে, আমি গার্মেন্টেসে কাজ করি। কিন্তু আমি তো এই হানে...। কী হরমু, কিছুই তো করার নেই।”

এ চিত্র শুধু আসাদ গেটের ফুটওভার ব্রিজের নয়, ঢাকার প্রায় প্রতিটি ফুটওভার ব্রিজেই এমন ঘটনা ঘটে বলে জানান সাগরিকা। এমন অসংখ্য সাগরিকারা প্রতিনিয়ত অন্তর্দহনে দংশিত তাদের এ অবস্থার জন্য।

জানা যায়, শুধু ফুট ওভারব্রিজই নয়, মানিক মিয়া এভিনিউতে চলে আরেক কায়দায় দেহ ব্যবসায়। মানিক মিয়া এভিনিউয়ের সামনে রাত ১০টার পর থেকেই সংসদ ভবনের সামনের ফুটপাতে হাঁটাহাঁটি শুরু করেন দেহপসারীরা।

এ সময় বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এসে থামে মানিকমিয়ার ফুটপাতের পাশ ঘেঁষে। তবে এ ক্ষেত্রে খদ্দেররা কেউই গাড়ি থেকে নামেন না। নেমে আসেন তাদের দালাল বা ড্রাইভাররা। চলে দর কষাকষি। দাম মিটে গেলে গাড়িতে উঠে চলে যান নির্দিষ্ট গন্তব্যে।

ফুটওভার ব্রিজের ভাসমান দেহপসারীদের চেয়ে যেন উল্টো পথেই হাঁটেন মানিকমিয়া এভিনিউয়ের নিশিকন্যারা। এদের অনেকেই আবার বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষিত শ্রেণির মেয়ে বলে জানান সংসদ ভবনের সামনের ফুটপাতের দেহপসারিণী জলি (ছদ্মনাম)।

তিনি বলেন, “এখানে রাতে নামিদামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আহে। তাদের লগে আগে থেইক্যাই খদ্দেরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়। এইখান থেইকা গাড়িতে ওইঠ্যা চইলা যায়। তবে দোষ শুধু আমাগো। সবাই কেবল আমাগোই বেশ্যা কয়!”

লিঙ্ক
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×