somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

িসয়াদ বস
চিন্তাহীনভাবে বাঁধাধরা কিছু ধারণা যা সর্ব ক্ষেত্রে সঠিক নয়, যেমনঃ পুলিশ মানেই ঘুসখোর নয় রাজনীতিবিদ মানেই ব্যাবসায়ী নয় মন্ত্রী মানেই চোর নয় বিএনপি সমর্থক মানেই রাজাকারের দোসর নয় আওয়ামীলীগ মানেই ভারতের দালাল নয় হিন্দু মানেই এক পা ভারতে নয় দাড়ি টুপি মানেই জ

সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে আটতলা ভবন রানা প্লাজা ধসে পড়েছে। আটকা পড়েছে কয়েক হাজার মানুষ।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছবি গুলোর নিচে বিস্তারিত সংবাদ


















লাইভ দেখতে এখানে


তাজরীণ গ্রার্মেন্টস ট্রাজেডির রেশ মিলিয়ে যেতে না যেতেই ফের শ’শ’ মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে সাভারের শিল্পাঞ্চল এলাকায়। সেবার ছিলো আগুন, এবার ধসে পড়েছে ভবন। সেই ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়েছেন কয়েক হাজার শ্রমিক।

এ পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত সাভারের ইউএনও কবির হোসেন ও ফায়ার সার্ভিসের ডিরেক্টর (অপারেশন) মেজর মাহবুব। আর এ পর্যন্ত তিনশ’ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও বাংলানিউজকে নিশ্চিত করেন মেজর মাহবুব।

বুধবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামের ওই ৮তলা ভবনটি ধসে পড়ে।

ভবন সংশ্লিষ্টদের হিসাবে, সব মিলিয়ে কয়েকটি গার্মেন্টসের সাড়ে ছ’হাজারের বেশি শ্রমিক কাজ করেন ভবনটিতে। ধসে পড়ার সময় ছিলো ‌উৎপাদনের পিক আওয়ার। তাই এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার হলেও শেষ পর্যন্ত এ সংখ্যা কতোতে গিয়ে পৌছায় তা এখনই বলা মুশকিল।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা জোনের এডিসি মিজানুর রহমান তাই বাংলানিউজকে বলেন, “আমরা সেনা বাহিনী, দমকলের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। তবে দুর্ঘটনা এতো ব্যাপক যে সর্ব সাধারণের সহযোগিতা ছাড়া ভালোভাবে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব নয়।”


ভবনটির ৭তম ও ৮ম তল‍ার ফ্যানটম অ্যাপারেলস লিমিটেডের সুইং ফ্লোরের লাইনম্যান সামিউল ইসলাম বাংলানিউজকে জানান, ভবনটির ৭তম ও ৮ম তলা মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কাজ করতো। ৩য় ও চতুর্থ তলায় ফ্যানটম টেক্সট লিমিটেডে কাজ করতো আরো দেড় হাজার শ্রমিক। আর ৭ম তলার ইথারপেক ফ্যাশনে কাজ করতে ছয় শ’এর মতো।

সব মিলিয়ে তাই শত শত শ্রমিক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়‍া ভবনটির স‍ামনে গড়ে তোলা ব্যাক ব্যাংকের একটি ভবনে আরো ৩০ জন ব্যাংক কর্মকর্তা আটকা পড়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।

ব্যাংকটির কর্মকর্তা এনামুল ইসলাম বলেন, “ভেতরে অনেক লোক আটকে আছে। ফোনে তারা জানিয়েছেন, তাদের যেন উদ্ধার করা হয়।”

তবে বহুতল ভবনটির ২য় ও ৩য় তলায় শপিং কমপ্লেক্স থাকলেও এখনো চালু না হওয়ায় ওই দুই ফ্লোরে বেশি মানুষ থাকার সম্ভাবনা কম।

স্থানীয়রা বলছেন, মঙ্গলবারই ভবনটিতে ফাটল দেখা ‍গেলেও বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেউই। বুধবার সকালে যথারীতি পোশাকশ্রমিকরা কারখানায় কাজ করতে আসেন। এরপরই তারা এ দুর্ঘটনার কবলে পড়েন।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
১৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×