somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্ম শুদ্ধি ( ছোট গল্প )

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা বিভাস । মেধাবী, একসময় মানবিক চরিত্রের অধিকারী বিভাস এখন আর মানবিকতার ধারে কাছেও নেই । স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় জীবনে স্নাতক পর্যন্ত এই গুণটি ধরে রেখেছিল সে । সহপাঠী, শিক্ষকরা ওর সৎ চরিত্রের গুণগান গাইত । জীবনে কোন রাজনৈতিক দলের সমর্থক ছিল না । রাজনীতি বেশ অপছন্দের একটি বিষয় ছিল ওর কাছে । স্নাতকোত্তর শেষ না করেই বেরিয়ে যায় বিশ্ববিদ্যালয় থেকে । পারিবারিক অর্থ দৈন্যতা ছিল সারাজীবনের সঙ্গী । ছাত্রাবস্থায় টিউশনি করেই চালাত লেখাপড়ার খরচ । বিভাগের শিক্ষকদের প্রিয় ছাত্র বিভাস পাল্টে যায় শিক্ষা বিভাগে চাকুরী পাওয়ার পর থেকেই ।

বাবা মারা যাবার পর থেকে ও বুঝতে পেরেছে এই পৃথিবীর মানুষেরা কতটা স্বার্থপর, কতটা নির্মম, অমানবিক । সম্পর্কের খাতিরে কেউ কেউ হয়ত পাশে থেকেছে তবে সেই সম্পর্কের মাঝে বিভাস কোনদিন আন্তরিকতা দেখেনি । কোন সহমর্মিতা পায়নি কারো কাছ থেকে । সম্পর্ক বরাবরই স্বার্থ সংশ্লিষ্ট; একমাত্র বাবা মায়ের সাথে সম্পর্ক ছাড়া । নিজের ভাই, বোনটি পর্যন্ত আজকাল সম্পর্ক ধরে রাখে স্বার্থের জন্য !
বিভাস ভেবে পায়না এই একমুখী জীবনে এত জটিলতা কেন । ক্ষণিকের জীবনে মানুষ এত স্বার্থপর এত আবেগহীন, প্রেমহীন হয় কেমন করে ।

বিভাস বুঝে উঠবার পর থেকেই স্বপ্ন দেখে এসেছে একটি সুন্দর, সচ্ছল, পরিচ্ছন্ন জীবনযাপনের । সেই জীবনে থাকবে আবেগের স্ফুরণ, অসীম ভালোবাসা, কাতর প্রেম- প্রেমিকার সাথে প্রেমিকের, মানুষের সাথে মানুষের । কিন্তু বিভাসের মানবিক গুণাবলিকে, দারিদ্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেমন্তি হয়ে যায় বিত্তবান চরিত্রহীন শুভ্রের ঘরনি । আর বিভাস মানবিকতাকে বোতল বন্দী করে নষ্ট হবার প্রস্তুতি নেয় । বিভাস এখন কারোর নয়, কেউ বিভাসের নয় । ও এখন সম্পূর্ণ এক নতুন মানুষ । নতুন পোশাকে নিজেকে সাঁজিয়ে বসে থাকে ন’টা পাঁচটার সরকারী অফিসে ।

একদিন মাকিদ যায় ওর অফিসে এক দরকারি কাজে । বলে- ‘বিভাস আমার ছোট বোনটির একটি চাকরি হবার পথে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ে কিন্তু দুই লাখ চাচ্ছে । তুই যদি বলে দিস একটু সহজ হয়ে যায়’ । ‘’কিছু মনে করিস না মাকিদ, হবে কিন্তু অন্তত এক লাখ টাকা লাগবে । বাকিটা আমি ম্যানেজ করে নেব’’ । কষ্ট পায় মাকিদ, ফিরে আসে ।

স্কুল জীবনের খুব প্রিয় শিক্ষক গৌরাঙ্গ রায় কেমন করে খোঁজ নিয়ে পৌঁছে যায় বিভাসের অফিসে । ষোল বছর পর দেখা বিভাসের সাথে । কিন্তু কি আশ্চর্য এখনো ঠিক সেই পুরনো দিনের মতোই বেশ মায়াবী কণ্ঠে কাছে এসে ডাক দেয়- ‘মানু কেমন আছ ?’ পরিবর্তন শুধু তুই থেকে তুমি । একমাত্র গৌরাঙ্গ রায়ই বিভাসের অজানা, অচেনা নামটি জানতো । কেমন করে আজ আর তা মনে পড়েনা । ‘মানু, শহরে এসেছিলাম চোখের চিকিৎসা করাতে । একটা দরকারি কাজেও। আজকাল খুব একটা ভাল দেখিনা চোখে । এই জীবনে তোমার সাথে আর দেখা হবে কিনা জানিনা তাই খোঁজ নিয়ে তোমার কাছে আসা । ছেলেটাকে খুব কষ্ট করে মানুষ করেছি । ওর একটা চাকরি খুব দরকার । ওর জন্যে সেইসাথে আমাদের জন্যও । আর পারি না বাবা’ ।

বিভাস বলে হবে স্যার কিন্তু... কথাটি বলেই থেমে যায় । ‘কিন্তু কি মানু ?’ ‘’কিছুনা স্যার, আমি দেখছি । বিভাস এই একটি জায়গায় এসে প্রচণ্ড ভাবে বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয় । মনে পড়ে এই প্রিয় শিক্ষকেরই শেখানো একটি কথা। বহু বছর আগে যিনি বলেছিলেন- ‘মানু, দান করে কোনদিন প্রতিদানের আশা করবিনা । তাতে দানের মাহাত্ম্য, সৌন্দর্য দুটিই নষ্ট হয়ে যায়’। কথাটি ভাবতেই বিভাসের ভেতরের বিভাস নতুন পোশাক পড়া বিভাসকে পূর্বের বিভাসে ফিরে আসবার তাগাদা দেয় যেন !
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

×