somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধানমন্ডি লেক নিয়ে বানিজ্যিকীকরনের ষড়যন্ত্র

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকার প্রানকেন্দ্র ধানমন্ডি লেকের উন্মুক্ত ব্যবস্থা বন্ধ করে বানিজিকীকরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। ‘ইমপ্রুভমেন্ট অব ড্যামেজ স্ট্রাকচার অ্যান্ড সিভিক অ্যামিনিটিস ইন ধানমণ্ডি লেক’ নামক এক প্রকল্পের আওতায় উন্মুক্ত চলাচল বন্ধ করে টিকেট ব্যবস্থা কার্যকর করা হবে বলে ঘোষনা দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। প্রকল্পটি ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ঢাকাবাসীকে টিকিট কেটে ঢুকতে হবে ধানমন্ডি লেকে।

বৃহস্পতিবার ধানমন্ডির বত্রিশ নম্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ডিসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া, স্থপতি মো. ইকবাল হাবিব, এসডব্লিউও পশ্চিম’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, লেক প্রকল্প কর্মকর্তা মেজর এম এম ইকবাল সফিসহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডিসিসির স্থপতি ইকবাল হাবীব জানিয়েছেন, “লেকের বর্তমান অবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ওয়াকওয়ে মেরামত, কিছু কিছু জায়গায় ওয়াকওয়ে নির্মাণ, ফুটওভার ব্রিজ, শিশু পার্ক, গভীর নলকূপ, বৃক্ষরোপন, বৈদ্যুতিক ব্যস্থার উন্নয়ন ইত্যাদি উল্লেখযোগ্য।”
এ ছাড়াও লেকের পানি প্রবাহ ঠিক রাখতে ঝরণা তৈরি করা এবং পানিতে অক্সিজেন দেয়ার ব্যবস্থা করা হবে। আর উন্নয়ন কাজ শেষে ধানমণ্ডি লেকে প্রবেশের জন্য টিকিটের ব্যস্থা করা করা হবে।”
মো. আবুল কালাম আজাদ জানান, প্রকল্পটি গ্রহণ করা হয়েছে গত এপ্রিলে। ইতিমধ্যে এই প্রকল্পের বেশকিছু কাজ হয়েছে। আর কিছু কাজ করা বাকি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে বলা যেতে পারে, লেকের ২ নম্বর সেক্টর সংলগ্ন জায়গায় অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির জন্য সরকার দিয়েছে ২১ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা এবং ডিসিসি’র পক্ষ থেকে দুই কোটি ৩৬ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তবে ধানমন্ডি লেকের এই উন্নয়ন প্রকল্পকে সাধুবাদ জানালেও টিকেট ব্যবস্থা চালু করার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক কলাবাগান ওয়েলফেয়ার সোসাইটির এক নেতা জানান, মূলত লেক নিয়ে বানিজ্যিকীকরনের লক্ষ্যেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমিতি(সাপুব)র সভাপতি রায়হানুল ইসলাম লিংকন জানান, পুরো ধানমন্ডিতে বিনোদনের জায়গা একমাত্র জায়গা এই লেক। এই লেক নিয়েও বানিজ্য শুরু হলে তাদের উন্মুক্ত বিনোদনের আর কোন জায়গা থাকবে না।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৯:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×