ভদ্রমহিলার চোখ প্রায় ছলোছলো। বুকে সবুজ কার্ড আটকানো এক কর্মীর কাছে প্রবল অভিযোগ জানাচ্ছেন তিনি, ‘শখ করে চুলে একটু পলাশফুল লাগিয়েছিলাম, আপনাদেরই কর্মী বললেন খুলে ফেলতে, পলাশ তোলা নিষিদ্ধ এখানে। কিন্তু ওই দেখুন, ওই উনি তো দিব্যি পরেছেন।’ কর্মী বেচারা আর কী করেন, বললেন, ‘এত মানুষের মধ্যে সকলের পলাশ ফুল কী করে ধরা সম্ভব বলুন! পরিবেশের কথাটা ভাবুন এক বার।’ দৃশ্যটা শান্তিনিকেতনে এ বারের বসন্তোসবের। গোটা চত্বর জুড়ে পোস্টারে লেখা পলাশ তুলবেন না, পলাশ হারিয়ে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে মিশে থেকে রঙের উৎসব বোধ হয় একেই বলে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালনের সূচনা করেছিলেন ১৯২৫-এ। ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল’ গানের সঙ্গে নাচ দিয়ে আজও শুরু হয় সেই বসন্তোসব। রবীন্দ্রনাথ লিখেছেন, ‘এ-বৎসর দোলপূর্ণিমা ফালগুন পার হয়ে চৈত্র-এ পৌঁছল। আমের মুকুল নিঃশেষিত, আমবাগানে মৌমাছির ভিড় নেই, পলাশ ফোটার পালা ফুরলো, গাছের তলায় শুকনো শিমুল তার শেষ মধু পিঁপড়েদের বিলিয়ে বিদায় নিয়েছে। কাঞ্চনশাখা প্রায় দেউলে, ঐশ্বর্যের অল্প কিছু বাকি। কেবল শালের বীথিকা ভরে উঠেছে মঞ্জরীতে।’ তখনও সকালে ও সন্ধ্যায় অনুষ্ঠান হত। প্রথম দিকে রবীন্দ্রনাথ সকালের অনুষ্ঠানে থাকতেন না, বিকেলের অনুষ্ঠানে যোগ দিতেন। সকালে দিনেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আম্রকুঞ্জে সঙ্গীতের আসর বসত। গুরুদেবের বসন্ত ঋতুর গানগুলো একটার পর একটা গাওয়া হত। সুরের আর রঙের সেই উৎসব আজও চলেছে ঐতিহ্য বজায় রেখে। আজও তাকে ঘিরে অভিমান আর উৎসাহ।
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।