somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেট্রো-ভূত

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার metro-mayhem? উফ্... রোজ রোজ আর ভাল লাগেনা! মিনিট খানেক এদিক ওদিক ভীড়ে ধাক্কা খাওয়ার পরই বুঝলাম কী সমস্যা। সুইসাইড! “মরবিতো মর কিন্ত‍ু অফিস আওয়ার্স-এ কেন ভাই?” একজন ক্ষিপ্ত যাত্রীকে বিড়বিড় করতে শুনলাম। বেচারা আত্মহননকারী রেলের আঘাতে না মরলেও লোকের অভিসম্পাতে নির্ঘাৎ মরবে।

নাহ্, সুইসাইডের চেষ্টা টি সফল হয়নি। সেই বীর আত্মহননকারীর মেট্রো-মিশনে ভিলেন গার্ডরা শেষমেষ বাদ সাধে! ভারী অন্যায়!

একটা সুইসাইড অ্যাটেম্পট সফল হয়নি তাঁর মানে কিন্ত‍ু এই নয় যে কোনো অ্যাটেম্পটই সফল হয়না। আরে কেউ কেউ সত্যিই মরার জন্যও ঝাঁপ দেয়। তারপর বৈদ্যুতিক ঝটকা আর নিত্যযাত্রীদের শাপশাপান্ত তো আছেই...

কিন্ত‍ু পাতাল রেল-ই কেন? নচিকেতা গেয়েছেন বটে “রেললাইনে বডি দেবো মাথা দেবো না...”, কিন্ত‍ু উনি কী আর জানতেন মহান বঙবাসী তাঁকে এত সিরিয়াসলি নেবে!

আবার মরেও শান্তি নাই... একটা সুইসাইড হল, ট্রেন চলাচল ঘন্টাখানেক ব্যাহত হল, লোকজন একটু ভীড়ে বডি ম্যাসাজ পেল, এবার থাম। না এখনো যে অতৃপ্ত আত্মার বাসনাপূর্তি বাকী...


রবীন্দ্র সরোবর মেট্রো... শহরের প্রায় ৭০%-৮০% সুইসাইড এখানেই ঘটে। একবার সাহস করে ট্র্যাকে ঝাঁপ মারতে পারলেই হল, তারপর ৪,০০০ ভোল্টের ঝটকা থেকে বাঁচায় কে। এতজন যখন সুইসাইড করছে তখন একটু আধটু ভুতের গপ্প থাকবে না তা কী হয়? গুগল বলে দিয়েছে, কলকাতার অন্যতম একটি ভুতুড়ে এলাকা হল রবীন্দ্র সরোবর লেক আর মেট্রো স্টেশান। মেট্রো সিটির পশ্ ভুতেরা মেট্রো স্টেশানে থাকবে সেটাই তো স্বাভাবিক। তাই না?

আচ্ছা ভুতেরও মেট্রো চড়তে ইচ্ছা করতেই পারে। জীবদ্দশায় মেট্রো চাপা পড়ার পর হয়ত সেই বাসনা পুরণ করতেই আবার তারা ফিরে আসে... রাতের লাস্ট মেট্রো চেপে।

ভুতেদের অলীক ক্ষমতা থাকে না? সেই ক্ষমতা দিয়ে তারা তো বাকী মেট্রো যাত্রীদের একটু সাহায্য করতেই পারে। ধর কম্পেনশেসান, জীবদ্দশায় নিরীহ যাত্রীদের নাকাল করার জন্য। বেশী কিছু না, এই যেমন অফিস টাইমে ভীড়টা একটু সামলালো বা মেট্রোর ভাড়াটা কমালো। স্মার্টকার্ডে নিজে থেকেই ভুতুড়ে রিচার্জ হয়ে গেলেও চলত। কিন্ত‌ু হায়... এসব তো হয়না। তাহলে ভুত আছে মানবো কেনো? ধুর! মাঝখান থেকে রবীন্দ্র সরোবরের নাম খারাপ আর অফিস টাইমে বাড়তি ঝামেলা! Hopeless!
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হে তারেক রহমান হে রাষ্ট্র নায়ক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৩



প্রতিক্ষার অবসানে হে রাষ্ট্র নায়ক
আপনার আগমন হয়েছে এখন
খানিক শান্তির জন্য জনতার মন
আপনার সুশাসন প্রতিক্ষায় ছিল।
হে তারেক রহমান অনেক নাটক
এখানে মঞ্চস্ত হয়। কত অগণন
হতাশায় বাকরুদ্ধ... ...বাকিটুকু পড়ুন

ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানালেন নাকি ডিলের কথা মনে করিয়ে দিলেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩


প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা

হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।

প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,

আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই।... ...বাকিটুকু পড়ুন

=তুমি মাবুদ মন করে দাও পবিত্র=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭


কেন যে হিংসার স্পর্শ লেগে থাকে মনে
কেন যে এত অহম পুষি বুকে
একেকটি মৃত্যু জানান দিয়ে যায় আয়ূ নেই বেশী দূর
গোরের কথা স্মরণে বুক কেঁপে ওঠে দুদ্দুর।

কেন যে এত দীর্ঘশ্বাস বুকে
কেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

×