somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংকোচ জড়ানো প্রথম লেখা

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বেড়ে উঠেছি একটা ছোট গ্রামে । তখন কার গ্রাম আর এখনকার সেই গ্রামের পার্থক্য অনেক। আজ অনেক বছর হলো আর মাঠে কাজের লোকদের জন্য গামছাতে খাবার বেধে নিয়ে যাইনা আমার চাচাতো ভাইদের সাথে ।সেই পাকা ধানের ক্ষেত দেখিনা বহুদিন। সেই শরিষা ক্ষেতের গন্ধ, শীতের সকালে হলুদ ফুলে জমে থাকা শিশির গায়ে মাখা, পাশাপাশি দুই পরিনত উঁচু পাট ক্ষেতের মাঝখানের ছোট্ট আইল ধরে যাওয়ার সময় মনের ভিতরে লুকানো আতংক, ফাল্গুনে সেই ফাঁকা মাঠের মধ্যে কড়ই গাছের নিচে বসে মন হাল্কা করে দেওয়া বাতাস,এই সব কিছুকেই এখনো খুব অনুভব করি।


কপাল গুনে বাড়ি ছাড়লাম, কলেজ শিক্ষার উদ্দেশ্যে, একলাফে গ্রাম থেকে বিভাগীয় শহরে,তাও আবার এমন সময়ে যখন জেলা শহর দেখার সৌভাগ্য কিংবা দুঃসাহস কোনোটাই হয়ে ওঠেনি। এখন বাসায় যাই তবে আর সেই মাঠে যাওয়া হয়না। যে কয়েক দিন ছুটি পাই ফ্রেন্ডদের সাথে সময় কাটাই ।এখন সব কিছুই কেমন জানি বদলে গেছে, কোনোকিছুই আর আগের মত নেই। এখন ছেলেরা সারাদিন একগাদা বই আর টেলিভিশন নিয়ে দিন পার করে দেয়। অথচ আমরা শীতে পনেরো বিশ জন মিলে জমি থেকে কাটা ধানের গোড়া পরিষ্কার করতাম ক্রিকেটের মাঠ আর ক্রিজ বানাবো বলে, সারা বিকেলে কাজ করেও কারো মুখে একটুও অতৃপ্তি ছিলোনা। সকালে সেই কুয়াশার মধ্যে তীব্র বাতাস উপেক্ষা করে খেলতে আসা !!!জানি আর কখনোই ফিরে পাবোনা সেই দিন গুলি। কোনোদিন ভালো খেলোয়াড় ছিলাম না, তবে তাই বলে কেউ দল থেকে বের করে দিতোনা।

অন্য সব বিষয়ে অদক্ষ হওয়ার কারনেই কিনা জানিনা, বই পড়াটাই সব সময় পছন্দের বিষয় ছিলো। তবে আমাদের বাড়িতে পড়াশোনায় আগ্রহী লোকের সংখা কম থাকায় পড়ার মত বইও ছিলোনা। তবে যেটুকু পেয়েছি, পড়ার চেষ্টা করেছি। পরবর্তীতে স্কুলের বিশ্বসাহিত্য কেন্দ্রের বই গুলো পড়ে অন্য এক জগতে প্রবেশ করলাম। আজও মনে সেই বই গুলোর কাহিনী ছবি হয়ে ভাসে। আব্বা সব সময় গল্প জাতীয় বই পড়াকে সাপোর্ট করতেন তাও না, কারণ ছিলো, এই সব বই পড়তে গিয়ে যদি পড়ালেখার ক্ষতি হয়! তবে আব্বা আমাকে এতই ভালবাসেন যে কোনোদিন সামনা সামনি নিষেধও করতে পারেননি। মনে পরে এস.এস.সি পরীক্ষার মধ্যেও ছোট ভাইয়ের কাছ থেকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ‘চারমূর্তি’ বইটা পড়েছিলাম।

এখন আর সেই রকম বইও পড়া হয়না । আর লেখালেখিতো হয়ইনা। কে জানি বলেছিলো, ব্রিটিশরা আমাদেরকে ব্রিটিশ করতে পারেনি আবার বাঙ্গালীও রাখেনি। আমার দশা অনেকটা সেই রকম। এখন ভাগ্য চক্রে বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাই ইংরেজিতে পড়াশোনা করতে হয়, আর বাংলা লিখাটাও হয়ে ওঠেনা ।অথচ, এতোদিনে ইংরেজী ভালোভাবে রপ্ত করতে পারিনি আর প্রিয় বাংলাটাকেও ছাড়তে পারিনি। একটা মাঝামাঝি পর্যায়ে ঝুলে আছি দুই বিষয়ে খাপছাড়া জ্ঞান নিয়ে।

প্রায় দুই বছর হলো ‘সামহোয়ার ইন……’ পড়ছি। ব্লগারদের পোস্ট দেখে বিস্মিত হই, অবাক হয়ে ভাবি এতো পড়া আর জানা কি করে সম্ভব? কমেন্ট করতে মন চায়। তাই অবশেষে খুলেই ফেললাম একাউন্ট, অল্প জ্ঞান নিয়ে। নিজে কিছু জানাতে পারবো কিনা জানিনা, কিন্তু অন্যদেরকে তো উৎসাহিত করতে পারবো! :) :) :)
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×