somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিস্ময়কর কিছু ফ্যাক্ট -১

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ওয়েবসাইটে ফ্যাক্টস পরছিলাম, হঠাত মনে হলো যেগুলো মনে ধরে সেগুলো সবার সাথে শেয়ার করি। ভালো না লাগলে মাইন্ড খাইয়েননা।



১. স্থলে বসবাসকারী প্রানীদের মধ্যে সবাচাইতে বেশি জোরে ডাকতে পারে হাওলার বানররা। এদের শব্দ তিন মাইলে দূর থেকে শোনা যায়! (তাইতো কই, এরা মোবাইল ছাড়া চলে ক্যামনে! :-* )

২. তিন ইঞ্চি ব্যাসের একটি কমলালেবুতে, ৭ টা স্ট্রবেরীর চাইতে বেশি ভিটামিন থাকে। (ধূররররররররররর এতোদিন হুদাই টাকা নষ্ট করছি :(( )

৩. এক পাউন্ড মধু তৈরির জন্য একটি মৌমাছিকে ২ মিলিয়ন ফুলে ঘুরে বেড়াতে হয়। আর আপনি যত দিন খুশি মধু জমিয়ে রাখতে পারেন, কারন মধু কখনও পঁচে যায়না। (মধু তো মৌমাছির বমি, পঁচলেই কি আর না পঁচলেই কি!! :-P )

৪. প্রাচীন মিশরীয়রা উল্কা থেকে অলংকার বানাতো। এটি ছিলো অত্যন্ত্য মুল্যবান আর দুর্লভ। প্রিয়জনের কবরেও এটি মরদেহের সাথে উপহার হিসেবে দেওয়া হত। তুতানখামেন এর লাশের সাথেও এই রকম একটি নেকলেস পাওয়া যায়, যদিও এই ব্যাপারে বিতর্ক আছে। (আমরা এই দুনিয়ার জিনিসই পাইনা, আর হেতারা আরেক দুনিয়ার অলঙ্কার পাইছে B:-/ )


তুতানখামেনের সেই নেকলেস, আর মাঝখানে সবুজাভ হলুদ পাথর।

৫. অনেক টুথপেস্টের বিজ্ঞাপনে গর্ব সহকারে বলা হয়, সেই টুথপেস্টে সোডিয়াম ফ্লুরাইড আছে। কিন্তু এই সোডিয়াম ফ্লুরাইড খুব একটা উপকারী নয়। যদি কেউ অসতর্কতার কারনে সামান্য পরিমানেও এটি গিলে ফেলে, তাহলে পাকস্থলীতে খুব খারাপ প্রভাব ফেলতে পারে। (আমার পরিচিত এক আত্নীয় তো গোগ্রাসে টুথপেস্ট গিলতো, ওর আর মনে হয় বেশিদিন নাই B:-) )

৬. নিউজিল্যান্ডে কোন স্থলচর সাপ নেই। সেখানকার আইন বলে, যদি কেউ সাপ দেখে থাকে তাহলে অবশ্যই এই সংশ্লিষ্ট কর্মীদের জানাতে হবে। অতঃপর সেই সাপকে অর্ধচন্দ্র দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হবে। (কোন সাপুড়ে ভূলেও যেনো নিউজিল্যান্ডে না যায়, তাইলে ভাত-পানি পাইবোনা কিনে খাওয়ার জন্য)

৭. পুরো ডিজনিল্যান্ড খুঁজেও আপনি খাওয়ার(?) জন্য চুইংগাম কিনতে পারবেননা। খাওয়ার পরে ফেলে দেওয়া চুইংগাম পায়ে লেগে দর্শকদের যেনো বিব্রতকর পরিস্থিতিতে পরতে না হয়, সেই জন্যই এই ব্যাবস্থা। (খদ্দেরদের জন্য কতো দরদ রে!! :) )

৮. ডিজনিল্যান্ড পরিষ্কার, ঝকঝকে-তকতকে রাখতে ফি-বছর ৫০০০ গ্যালন পেইন্ট ব্যাবহার করা হয়। (দেয়াল নোংরাও তাইলে কম করেনা! :-B )

৯. বিলিভ ইট অর নট, জিরাফ কিন্তু উটের চাইতেও বেশি সময় পানি না খেয়ে থাকতে পারে! (জিরাফরে অতিসত্বর সাহারায় পাঠায়ে দেওয়া হোক =p~ )

১০. প্রজাপতিকে উড়তে হলে নিজের শরীরের তাপমাত্রা সবসময় ৮৬০ ফারেনহাইট অথবা ৩০০ সেলসিয়াস এর মধ্যে রাখতে হয়। (বহুত আগেই এরা এয়ারকন্ডিশনার বানায়ে ফেলছে)

১১. শীতের সময় আর কোন কাজ না করলেও একটা কাজ কিন্তু আপনাকে বেশি করতেই হয়, সেটা হলো নখ কাটা। কারন গ্রীশ্ম কালের চাইতে শীত কালে নখ তাড়াতাড়ি বাড়ে। (নখ কাটতে যায় বেলা :D )

১২. গড়ে সব মানুষ শোবার পরে ঘুমাতে মাত্র ৭ মিনিট সময় নেয়। (কস্কি! সারারাত বেডে গড়াগড়ি কইরাও ঘুমাইতে পারলাম না, আর মাত্র ৭ মিনিট! |-) )

১৩. উটপাখির চোখ তার ব্রেইন এর চাইতেও বড়। (তাইতো কই, শালারা ওড়েনা ক্যান! এতো কম বুদ্ধি নিয়া উড়বো ক্যাম্নে)


আনলাকি থার্টিন হয়ে গেলো তো, আর একটা শোনেন তাইলে,

*একজন মানুষ তার সারা জীবনে গড়ে ষাট হাজার পাউন্ড খাবার গ্রহণ করে, যা কিনা ৬টা আস্ত হাতির ওজনের সমান। (হাতিরা শুনতে পাইলে ভয়ে দুনিয়া ছাইড়া পালাইবো =p~ )




ছবি- নেট হতে
তথ্যসুত্র- ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি.....

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


সামুতে নেই আর সেই আগের দিনের ঈদগুলো। ঈদের পোস্ট, গল্প লেখা,কবিতা, স্মৃতিচারণ কিছুই আর আজ নেই। সব কোলাহল ছাপিয়ে সামু আজ দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই নিশ্চুপ। কেউ কেউ... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×